জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধা-০৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নপত্র জমা দিলেন অধ্যক্ষ নজরুল ইসলাম

মো মুশফিকুর রহমান

গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম (লেবু মাওলানা) আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার ২৯ তারিখ দুপুর ২ ঘটিকায় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে (ডিসি অফিস) তিনি এ মনোনয়নপত্র জমা দেন।এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র জমাদান শেষে অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আমি গাইবান্ধা-০৩ আসনের সর্বস্তরের জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচন করতে চাই। এই এলাকার মানুষের ন্যায়বিচার, শিক্ষা, কর্মসংস্থান ও নৈতিক সমাজ গঠনে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। আল্লাহর উপর ভরসা রেখে আমি নির্বাচনী মাঠে নেমেছি।”
তিনি আরও বলেন, এলাকার অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচিত হলে তিনি এই আসনকে একটি আদর্শ ও উন্নত আসনে রূপান্তরিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ বলেন, অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম একজন সৎ, দক্ষ ও জনপ্রিয় নেতা। তাঁর মাধ্যমে এ আসনে ন্যায়ভিত্তিক রাজনীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
মনোনয়নপত্র জমাদান উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস চত্বরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কাল ২৮ ডিসেম্বর শুরু হচ্ছে স্কু

1

হবিগঞ্জে পইলের মেলায় এক বাঘাইর মাছের দাম হাকা হয়েছে আড়াই লক

2

মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে বগুড়ায় পুলিশ সদস্য আহত

3

পাঁচবিবিতে নির্বাচনী আচরণবিধি ও গণভোটের প্রচারণা

4

দ্বিতীয় সপ্তাহে দ্বিগুণ সিয়ামের ‘জংলি’

5

গত দেড় বছরে যারা ইনসাফ করতে পারেনি, তারা আগামীতেও করতে পারবে

6

ট্রাকের ধাক্কায় ছাত্র নিহত, বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিয়

7

দিনাজপুরের কাহারোলে তৃতীয় লিঙ্গ হত্যা মামলার রহস্য উদঘাটন

8

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সংকট সমাধানের দাবিতে অবস্থান কর্ম

9

বিরামপুর রেল স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রে

10

বিষপানে দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু, মাদ্রাসা শিক্ষককে আটক কর

11

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা

12

নওগাঁ জেলায় ১১টি উপজেলা মিলে মোট ৬টি আসনের মধ্যে ৫টি আসনে প্

13

বরগুনার তালতলীতে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে শিশুর মৃত্যু

14

১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

15

পোরশায় সমাজ সেবা দপ্তর কর্তৃক প্রতিবন্ধী শিশু ও বয়স্কদের মাঝ

16

আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১০৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনু

17

ঝিনাইদহের মহেশপুরে নির্বাচনের প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

18

সেতুসহ-৫-দফা-দাবিতে-বোরহানউদ্দিনে-২২৫-মেগাওয়াট-বিদ্যুৎকেন্দ্

19

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

20