জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় গাঁজাসহ দুইজন গ্রেফতার

 


তরু খান

 গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে পৌর শহরের চারমাথা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন - বগুড়া সদরের সেউজগাড়ি (সুইপার কলোনী এলাকার মৃত উত্তম বাসফোরের ছেলে রোহিত বাসফোর (২০) এবং গাইবান্ধা সদরের পিকে বিশ্বাস রোড (পুরাতন পোস্ট অফিস সংলগ্ন) এলাকার মৃত রঞ্জিত বাসফোরের ছেলে রাজ বাসফোর (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে থানার সেকেন্ড অফিসার (এসআই) সেলিম রেজা ও উপ পুলিশ পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে তল্লাশি চালায়। এসময় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে দুই যুবককে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা অসংলগ্ন কথাবার্তা বলার একপর্যায়ে পুলিশ তাদের তল্লাশি করে পিঠব্যাগের মধ্যে থেকে মোট ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মাদকসহ গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধ্যাত্মিকতা ও মানবিকতায় অনন্য নাজমুল মোস্তফা আমিন, চট্টগ্রা

1

মেহেরপুর মুজিবনগরে আগ্নেয় অস্ত্রসহ যুবলীগ নেতা মিঠু গ্রেফতা

2

বুয়েট ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম: মুন্সিগঞ্জের আকিফকে

3

নাসির নগরে মনোনয়ন প্রাপ্তিতে জননেতা এম এ হান্নানের কৃতজ্ঞতা

4

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৮৭০ (আটশত সত্তর) পিস ইয়াবা ট্যাবল

5

টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

6

সাতক্ষীরার বরসা’ পরিচালনা কমিটির বিরুদ্ধে দেশত্যাগ

7

শ্রীপুরে,নবীন বরন,প্রাক-নির্বাচনী পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রক

8

নড়াইল-লোহাগড়ার মানুষের সেবক হতে চাই

9

বিরামপুর রেল স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রে

10

নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত

11

মসজিদের মিনার থেকে পড়ে রঙমিস্ত্রি নিহত

12

আজ টিভিতে যা দেখবেন (২৩ এপ্রিল ২০২৫)

13

বাবুগঞ্জে ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তা

14

৩২বছরের শিক্ষকতা জীবনের অবসানে বিদায় সংবর্ধনা

15

মোহনগঞ্জে শিক্ষকের বেত্রাঘাত ভয়ে ৪ শিক্ষার্থী আহত

16

লংগদু সরকারি মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ

17

নিজ দলের কেউ দুর্বৃত্তায়ন অপরাধ করলেও ছাড় হবে না : মির্জা

18

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়

19

যশোর কালেক্টরেট ভবনের কেবল চুরির সময় যুবক হাতেনাতে আটক

20