জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধার কাপাসিয়া ইউপি চেয়ারম্যান ও আ. লীগ নেতা মনজু গ্রেফতার

মোঃ রাজু মিয়া 
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মো. মনজু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মনজু মিয়া (৫৫) কাপাসিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি এবং লালচামার গ্রামের মৃত কাজীম উদ্দিন সরকারের ছেলে।

কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মনজুকে আটক করা হয়। পরবর্তীতে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম তালুকদার বলেন, জেলা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর ও আগুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় তার বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে গত ২০ এপ্রিল কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ত্রাণ সামগ্রী মজুত রাখার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে পরবর্তীতে হাইকোর্ট ওই বরখাস্তের আদেশ স্থগিত করেন। ফলে তিনি পুনরায় দায়িত্বে ফিরে আসেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলাহাটে কোটি কোটি টাকার রেশম প্রকল্পের অর্থ আত্মসাতের ব্যাপ

1

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর বাচ্চা প্রসব ঘটনার ৪ মাসেও

2

শেষ কর্মদিবসে বগুড়া বাসীকে যে বার্তা দিলেন জেলা প্রশাসক মহা

3

ঠাকুরগাঁও কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির অচলাবস্থা আগাছা

4

কালিয়াকৈরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

5

কালাই সরকারি মহিলা কলেজে জেলা রোভার মুটে সাফল্য

6

নোয়াখালীতে ছেলে প্রথম প্রেমিকাকে বিয়ের আশায় রেখে দ্বিতীয় প্র

7

গণ সংযোগে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আ

8

রাজধানীতে শরিফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে সিরাজগঞ্জে বি

9

পাঁচবিবিতে ৫ শতাধিক দু:স্থ অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

10

ঝিনাইদহে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

11

মঠবাড়িয়া উপজেলা'র ডাঃ রুস্তম আলী ফরাজী কলেজে বিজয় দিবসের প্র

12

নির্বাচনি এলাকায় ৩ দিনের সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক

13

চাষাড়ায় যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা মাদক ব্যবসায়ীদের

14

নোয়াখালীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির করায় জরিমানা

15

NGOF - UNDP -GCAপ্রকল্পের উদ্দ্যোগে আনুলিয়া ইউনিয়নে নিরাপদ প

16

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর

17

ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি হাবিবুর ইসলাম হাবিব

18

ফারিয়ার সভাপতিকে হুমকির প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

19

সাংবাদিক আবদুল কাদিরের জানাজা ও দাফন সম্পন্ন

20