জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, জানাজায় সাধারণ ছুটি ঘোষণা

মোঃ রাতুল হাসান লিমন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার দিনে এক দিনের সাধারণ ছুটি থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।


মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন। পাশাপাশি আগামীকাল তাঁর নামাজে জানাজার দিন সরকারি সাধারণ ছুটি থাকবে বলেও জানান তিনি।
ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আজ পুরো জাতি গভীর শোক ও বেদনায় মুহ্যমান। দেশের গণতান্ত্রিক রাজনীতির অন্যতম শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। তাঁর মৃত্যুতে জাতি এক অভিভাবকসুলভ নেতৃত্বকে হারিয়েছে। এ সময় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, এই গভীর বেদনার মুহূর্তে তাঁর পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী-সমর্থকের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন সবাইকে এই শোক সহ্য করার শক্তি দান করেন—এ কামনাও করেন তিনি।
প্রধান উপদেষ্টা আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য ও মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে অনুপ্রাণিত করেছে।
দেশ ও জাতির প্রতি তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্ম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জনগণের পাশে থেকেছেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এমন দূরদর্শী ও দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
এই শোকাবহ সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কেউ যেন শোকের পরিবেশকে কাজে লাগিয়ে অস্থিতিশীলতা বা নাশকতার চেষ্টা করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় দায়িত্বশীল আচরণ নিশ্চিত করাও আমাদের সকলের কর্তব্য।
তিনি আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোক চলাকালে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং জানাজাসহ সব শোকানুষ্ঠান শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ সংযোগে প্রকাশ্য ঘুষ বাণিজ্য

1

বিনামূল্যে মৃতদেহ পরিবহনে দেশজুড়ে মানবতার উদাহরণ

2

মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

3

ফরিদপুর-১ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী শাহ মোহাম

4

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও নি

5

বান্দরবানের লামায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও

6

বেগম খালেদা জিয়ার আসনে বিএনপির নেতা মিল্টনের মনোনয়ন উত্তোলন

7

সিলেটের বাদামবাগিচায় কিশোর দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে ছাত্র

8

শ্যামনগরে বিষ মিশানো পিঠা খেয়ে একই পরিবারের ১০জন হাসপাতালে ভ

9

ঈশ্বরগঞ্জে উচ্ছেদ অভিযান, ব্যবসায়ীদের সহযোগিতা স্বতঃফুর্ত

10

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছেন পুল

11

রায়গঞ্জে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ

12

মোংলায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত অবস্থায়

13

টাংগাইলের নাগরপুরে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

14

ধানের জমিতে জহুরুল নামে এক ব্যাক্তি খুন

15

সরকারি হাসপাতাল গুলোতে টাকা দিও সেবা মেলে না, অসহায় গরিব মধ

16

বেনাপোল দিয়ে ফিরল ভারতে পাচার হওয়া ৩০ কিশোর-কিশোরী

17

কেশবপুরে ঘেরে মাছের খাদ্য হিসেবে পোল্ট্রি বিষ্ঠা ব্যবহার: ৫০

18

বগুড়ায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র ন

19

হাতীবান্ধায় গভীর রাতে ভুট্টা খেত থেকে হাত পা বাঁধা যুবক উদ্ধ

20