জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে গুদাম লুটের পর অগ্নিসংযোগের অভিযোগ ব্যবসায়ীর

মো নাজিউল্লাহ ভূইয়া।।
ঢাকার কেরানীগঞ্জে এক ব্যবসায়ীর ইলেকট্রনিক্স সামগ্রীর গুদামে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী রফিকুল ইসলাম (৪৮)।

রোববার বিকেলে কেরানীগঞ্জ মডেলের আটি এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভোক্তভোগী  রফিকুল অভিযোগ করেন, আটি বাজার বাদশারমোড়ে তাঁর ন্যাশনাল ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল নামের ব্যবসা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত দ্বন্দ্বের কারণে প্রতিপক্ষের হয়রানির শিকার।

রফিকুলের ভাষ্য, গত ৯ সেপ্টেম্বর এক মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরদিন জামিনে ছাড়া পাওয়ার পর প্রতিপক্ষ তাজিম উদ্দিনসহ কয়েকজন গুদামে তালা ঝুলিয়ে দেয়। পরে গভীর রাতে গুদামে ঢুকে প্রায় ৯০ লাখ টাকার এলইডি টিভি, ব্লেন্ডার, বৈদ্যুতিক চুলাসহ ইলেকট্রনিক্স সামগ্রী লুট করে ও গুদাম ও পিকআপভ্যানে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি অভিযোগ করেন, এ ঘটনায় থানায় অভিযোগ করেও প্রতিকার পাননি। অথচ তিনি নিয়মিত ভ্যাট প্রদানকারী ব্যবসায়ী। ন্যায়বিচারের জন্য স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে তাজিম উদ্দিন বলেন, “ব্যবসা প্রতিষ্ঠানের জমিটি আমার। তিনবার সালিশে আমার পক্ষে রায় এসেছে। রফিকুল ভাড়া না দিয়ে জোর করে ব্যবসা চালাচ্ছেন। গুদামে লুট ও অগ্নিসংযোগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। লুটপাট ও অগ্নিসংযোগের বিষয়ে দুপক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

ছবি: কেরানীগঞ্জের আটিবাজারের বাদশার মোড় এলাকায় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী রফিকুল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঠবাড়িয়ায় জামায়েত ইসলামীর মনোনীত এমপি প্রার্থীর বাসায় ককটে

1

সাতক্ষীরায় স্বদলীয় প্রতীক পেলেন ১৯ জন, বিএনপির একমাত্র বিদ্র

2

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস, অল্পের জন্য

3

সিলেটে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ

4

নবাবগঞ্জে সরিষার আবাদ জনপ্রিয় হয়ে উঠেছে

5

সরাইল কালিকচ্ছ বধ্য ভূমি'র স্মৃতিস্তম্ভ উদ্ভোধন

6

সিলেট-৪ আসনে নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণা

7

সাপাহারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপ

8

ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠে ব্যস্ত ব্যারিস্টার মঈন ফিরোজী

9

লোহাগড়ায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা

10

নগরীতে যুবকের লাশ উদ্ধার

11

অতিরিক্ত লোডে ভয়াবহ দুর্ঘটনা: পাটবোঝাই ট্রাকে আগুন

12

গাবতলীতে ডিসির সঙ্গে বিভিন্ন শ্রেণির মানুষদের সাথে মতবিনিময়

13

চরভদ্রাসনে ব্যাবসায়ীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

14

চিলমারীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

15

হাফেজ্জি চ্যারিটিবল সোসাইটির অর্থায়নে নব মুসলিম ও অসহায় পর

16

ঘাটাইলে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে হানাদারমুক্ত দিবস পালি

17

ঝালকাঠির নবগ্রাম বাজারে বসতঘরে আগুিকান্ডে দগ্ধ শিশু

18

মাগুরায় সাংবাদিককে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আহত করার অভিযোগ

19

জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দৃঢ় প্রত্যায় ব্যক

20