জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শ্রেণিকক্ষ পাঠাগার উদ্বোধন

জাকারিয়া মিঞা, স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ নভেম্বর সকাল ১১ টায় এবং পানিমাছকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ১ টায়  উদ্বোধন করা হয় রুম টু রিড বাংলাদেশ-এর ‘শ্রেণিকক্ষ পাঠাগার’। এ উপলক্ষ্যে শ্রেণিকক্ষ পাঠাগার ব্যবস্থাপনা ও কার্যক্রম' বিষয়ক শিক্ষক কর্মশালা (শিক্ষক ওরিয়েন্টেশন) আয়োজন করা হয়। 

রুম টু রিড বাংলাদেশ-এর আয়োজনে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-এর সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি৪) মোহাম্মদ আতিকুর রহমান। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুম টু রিড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম, ফুলবাড়ী থানার ওসি শওকত আলী সরকার। আরো বক্তব্য রাখেন, মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মিজানুর রহমান, পানিমাছকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তা শেখ প্রমূখ। 
শিক্ষার্থীদের পাঠদক্ষতা বৃদ্ধি ও পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি চালু করা হয়েছে। ধীরে ধীরে উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে রুম টু রিড বাংলাদেশ-এর সাক্ষরতা কর্মসূচির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন উপস্থিত কর্মকর্তাবৃন্দ।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি৪) মোহাম্মদ আতিকুর রহমান রুম টু রিড-এর চলমান কার্যক্রমের প্রশংসা করে বলেন, প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের পঠন-দক্ষতা অর্জনের ওপর আমাদের সবার মনোযোগ দিতে হবে, কারণ পঠনেই নিহিত রয়েছে শিখন-ঘাটতি পূরণের চাবিকাঠি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অশ্রুসিক্ত ভালোবাসা

1

উত্তরবঙ্গে কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে বিপর্যস্ত নিম্ন আয়ে

2

রাজিবপুরে শেজাক সাংবাদিক এসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী

3

কাউনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

4

মহাসড়কে টায়ার জ্বালিয়ে জয়পুরহাট-২ আসনের বিএনপির মনোনয়ন পরিবর

5

পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মারপিটে দু'ভাই রক্ত

6

বাট্টাজোড় ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে উলামা সমাবেশ অনুষ

7

রাজশাহীতে শীতের আগমনী বার্তা

8

ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ

9

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনে ১৫ প্লাটুন বিজিবি মোতা

10

গাজীপুরে রাত বারোটায় বিএনপি'র জনসভা, পোশাক শিল্পের রাজধানী

11

আমি গর্ভে ছিলাম

12

টাঙ্গাইল-৮ আসনে বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনে নোটিশ

13

তুষখালী ইউনিয়নের গুদিঘাটায় পথসভা শেষে জনগণের সঙ্গে মতবিনিময

14

র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে গু/লিসহ ৪টি এ/য়া/র/গান উদ্ধ

15

ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া

16

মৌলভীবাজারে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সেইফ ইলেকট্রি

17

চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির ভরসা ক্লিন ইমেজ প্রার্থী সরওয়ার জা

18

রক্তদানের অপেক্ষায় লালমোহন’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

19

মণিরামপুরের খানপুর ইউনিয়ন যুব আন্দোলনের কমিটি গঠন

20