তিতাস আহম্মেদ।।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় অবস্থিত ফকির লালন শাহের আখড়াবাড়ি তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার সকাল ১১ টা থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে। কুষ্টিয়া জেলা ও কুমারখালী থানা–পুলিশের সদস্যদের নিয়ে একটি দল সেখানে নিরাপত্তায় কাজ করছে।
মাজারে অবস্থানরত বাউল ও সাধকরা জানান,রাজবাড়ীতে মাজারে হামলাসহ কিছু ইস্যু নিয়ে আমরা চিন্তায় আছি তবে গতকাল ১১ টা থেকেই পুলিশের বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে দেখছি।এতে আমরা একটু চিন্তা মুক্ত হয়েছি।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, সতর্কতার অংশ হিসেবে আখড়াবাড়িতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুলিশ মোতায়েন থাকবে। ২৪ ঘণ্টা সেখানে পুলিশ সদস্যরা থাকবেন। তবে কোনো হুমকি বা হামলার আশঙ্কা নেই।
মন্তব্য করুন