জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

কুলাউড়ায় পঞ্চায়েত কমিটির সভাপতির পদত্যাগকে কেন্দ্র করে চা-শ্রমিকদের মধ্যে উত্তেজনা

মোঃ হাবিবুর রহমান হোসাইন
কুলাউড়া ( মৌলভীবাজার ) উপজেলা প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ক্লিভডন চা-বাগান শ্রমিক পঞ্চায়েত কমিটির সভাপতির পদত্যাগকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে শতাধিক শ্রমিক কাজ বন্ধ রেখে বাগানের মাঠে সমবেত হয়ে সভাপতি মোহনলাল গোয়ালার পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন। দুপুরে আবার সভাপতির সমর্থক শ্রমিকরা সেখানে উপস্থিত হয়ে তাকে স্বপদে রাখার পক্ষে অবস্থান নেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

বাগানের দফা সর্দার কারমা মির্দা, মেম্বার প্রার্থী অজিত গোয়ালা, কলেজছাত্র প্রদুম পাশী, শ্রমিক মনিরাম উরাং, চন্দন বুনার্জী ও রিপন চাষা জানান, মোহনলাল গোয়ালা দীর্ঘদিন ধরে সভাপতির দায়িত্ব পালন করলেও সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে শ্রমিকদের তহবিল, মন্দির অনুদান ও পূজাপার্বণের টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এ নিয়ে গত ২৫ আগস্ট এক বৈঠকে তিনি মৌখিকভাবে পদত্যাগের ঘোষণা দেন এবং ২৮ আগস্ট লিখিত পদত্যাগপত্র দেওয়ার কথা ছিল। তবে বৈঠকে এসে তিনি তার সমর্থক শ্রমিকদের নিয়ে গোলযোগ সৃষ্টি করে স্থান ত্যাগ করেন।

এদিকে নারী শ্রমিক সেফালী মির্দা ও সাবিত্রী ছত্রী অভিযোগ করেন, বাগানের স্থায়ী শ্রমিক করার নাম করে সভাপতি মোহনলাল তাদের কাছ থেকে ৫ হাজার টাকা করে নিলেও তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করেননি এবং টাকা আত্মসাৎ করেছেন।

অভিযোগ প্রসঙ্গে মোহনলাল গোয়ালা জানান, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট। কিছু শ্রমিক নিজেদের স্বার্থ হাসিল করতে না পেরে তাকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা করছে। তিনি দাবি করেন, অধিকাংশ শ্রমিকই তাকে সভাপতি হিসেবে চান। বরং বৃহস্পতিবার বৈঠকে গেলে পরিকল্পিতভাবে কয়েকজন শ্রমিক অতর্কিত হামলা চালায়। এতে সুমা রায়, সুখলাল রায় ও সজল রায় নামে তিনজন আহত হন।

অপরদিকে আহত সুমা রায় বাদী হয়ে প্রদুম পাশী, সজীব ভর ও দ্বপিক রাজ ভরের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫–৭ জনকে আসামি করে কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, “ঘটনার পর ভুক্তভোগী লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

‎

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিতলমারীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

1

বাঘাইছড়িতে শীতার্ত, দুঃস্থ ও অসহায় পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে ক

2

নোয়াখালীতে তরুণকে কুপিয়ে হত্যা

3

বিলুপ্তির পথে গরুর হাল

4

বকশীগঞ্জে কৃষক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিত

5

সাঁথিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

6

জোট–রাজনীতির সমীকরণে এগিয়ে আতিকুল আলম শাওন

7

ভোলাহাটে কোটি কোটি টাকার রেশম প্রকল্পের অর্থ আত্মসাতের ব্যাপ

8

ভাঙ্গুড়ায় বেগম খালেদা জিয়ার গায়েবী জানাজা অনুষ্ঠিত

9

খালেদা জিয়ার শেষ বিদায়, শোকাবহ অন্তিম যাত্রা

10

ঈশ্বরদীর দাশুড়িয়ায় উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

11

সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং

12

নিরাপত্তাঝুঁকিতে জম্মু-কাশ্মীরগামী পর্যটকদের ৯০ শতাংশ বুকিং

13

সাংবাদিক ইয়াসিন মাহমুদের গ্ৰামের বাড়ির ফলন্ত গাছ কাটে সাবা

14

লোহাগড়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় করলেন এনপিপির চেয়ারম্য

15

সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের বার্ষিক মূল্যায়নে সনদ ও সম্

16

*নীলফামারীর কিশোরগঞ্জে বৃদ্ধাকে গলাকেটে হত্যা; র‌্যাবের যৌথ

17

ভোটের মাঠে থাকবে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য-- স্বরাষ্ট্র

18

পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের গোলামী করার জন

19

তালাবদ্ধ কয়রার উত্তর বেদকাশী উপস্বাস্থ্য কেন্দ্র ;সেবাবঞ্চি

20