জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে সড়ক খুঁড়ে জনদুর্ভোগে আটকে মানুষ

মো. আবু হাসান রিপন
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
ঠিকাদার ও বিএনপি নেতার দ্বন্দ্ব, সঙ্গে এলজিইডির অদক্ষতা—এই ত্রিমুখী সংকটে চরম দুর্ভোগে পড়েছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মানুষ। দীর্ঘ দেড় মাস ধরে দুটি সড়ক খুঁড়ে ফেলে রাখায় সেগুলোতে বৃষ্টির পানি জমে নালা তৈরি হয়েছে। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, স্থবির হয়ে পড়েছে যাতায়াত ব্যবস্থা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বুড়িরহাট-চন্দ্রপুর (উঃবত্রিশ হাজারী) সড়কের ৩.৯৩ কিলোমিটার এবং চলবলা ইউনিয়নের দুহুলি-জোড়গাছ জিসি সড়কের ৫.২৫০ কিলোমিটার উন্নয়ন কাজে যথাক্রমে ৩ কোটি ৯১ লাখ ১৬ হাজার ৫১৯ টাকা ও ৫ কোটি ৮৭ হাজার ৬০৭ টাকা বরাদ্দ হয়। দরপত্র অনুযায়ী কাজ পায় মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেড এবং বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড। কার্যসম্পাদন জামানত জমা দিলেও এখনো কার্যাদেশ না পাওয়ায় কাজ শুরু করতে পারছে না প্রতিষ্ঠান দুটি।

এরই মধ্যে গত আগস্টের প্রথম সপ্তাহে পলাশী ইউনিয়ন বিএনপি সভাপতি হামিদুল ইসলাম নিজের নিয়ন্ত্রণে সড়ক দুটি খনন শুরু করেন বলে অভিযোগ করে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান। এ নিয়ে এলজিইডি ও কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগও করেছেন তারা। পরে প্রশাসন অভিযান চালিয়ে কাজ বন্ধ করে দেয়।

কিন্তু ততদিনে চন্দ্রপুর সড়কের প্রায় ২ কিলোমিটার ও জোড়গাছ সড়কের প্রায় দেড় কিলোমিটার খুঁড়ে ফেলে রাখা হয়। এতে সড়ক দুটি সম্পূর্ণ অচল হয়ে পড়ে।

স্থানীয়রা জানান, সড়ক দু'টিতে এখন হাঁটু পানির নালায় পরিণত হয়েছে। এতে পায়ে হেঁটে চলাও কষ্টকর। ভ্যান, রিকশা কিংবা অ্যাম্বুলেন্স চলাচল একেবারেই বন্ধ।

তেতুলিয়া এলাকার সামাদ মিয়া বলেন, “দেড় মাস ধরে সড়কটি খুঁড়ে রাখা হয়েছে। ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারছে না। এখনই সমাধান না হলে দুর্ভোগ অসহনীয় হয়ে উঠবে।”

গৃহিণী রেহেনা বেগম বলেন, “মাদরাসার ছাত্ররা নিজেরাই মাটি সমান করে কোনো রকমে হেঁটে যাওয়ার পথ করেছে। কিন্তু হোঁচট খেয়ে খাদের পানিতে পড়ার ভয় সবসময় থাকে। ছোট শিশুরা যেকোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে।

স্থানীয় কাঠ ব্যবসায়ী আব্দুস সালাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেড় মাস ধরে সড়কটি খুঁড়ে রাখা হয়েছে। রিকশা-ভ্যান তো দূরের কথা, হেঁটেও যাওয়া যাচ্ছে না। স্কুল-কলেজের শিক্ষার্থীরা মারাত্মক কষ্টে পড়েছে।”

পথচারী ইয়াছিন আলী বলেন, “চাপারহাট বাজারে যাওয়ার একমাত্র সড়ক অচল। এখন ৪ কিলোমিটারের পথ ঘুরে ১০ কিলোমিটার ঘুরপথে যেতে হচ্ছে। ব্যবসাও বন্ধ হওয়ার উপক্রম।”

এদিকে সামনে দুর্গাপূজা। রাস্তার পাশে একাধিক পূজামণ্ডপ থাকায় ধর্মীয় উৎসব নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয়রা।

অভিযোগ প্রসঙ্গে বিএনপি নেতা হামিদুল ইসলাম দাবি করেন, তিনি কোনো কাজ করছেন না। অপরদিকে ঠিকাদার প্রতিষ্ঠান দুটির কর্তৃপক্ষ বলছে, কার্যাদেশ পেলেই কাজ শুরু করতে তারা প্রস্তুত।

কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, কার্যাদেশ দেওয়ার ক্ষমতা তাঁর নেই, নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাওছার আলম বলেন, “চুক্তিপত্র সম্পন্ন হলেই কার্যাদেশ দেওয়া হবে।” তবে তৃতীয় পক্ষ কীভাবে আগাম সড়ক খনন করেছে সে প্রশ্ন এড়িয়ে যান তিনি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, “বেআইনি ভাবে কাজ শুরু হয়েছিল বলে বন্ধ করে দেওয়া হয়েছে। দ্রুত সমস্যার সমাধানে কাজ চলছে। আশা করি খুব শিগগিরই কাজ শুরু হবে।”

এলাকার মানুষ দ্রুত সমস্যার সমাধান ও সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের আশা, সংশ্লিষ্ট দপ্তর দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফ

1

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টারসমূহে অভিযান

2

সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি মোঃ আব্দুল্লাহেল বাকী বিসিএস

3

কুড়িগ্রাম ৪ আসনের ইসলামী আন্দোলনের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে

4

কেরানীগঞ্জের সেই মাদ্রাসায় ফের বিস্ফোরণ, আহত ১

5

কটিয়াদীতে প্রধান নির্বাচনী অফিস উদ্ভোদন

6

ঠাকুরগাঁওয়ে শীতের আমেজে লেপ-তোশক বানাতে ব্যস্ত কারিগররা

7

জাল দলিল করে ধরা পড়ে জেল খাটলেও দলিল লিখেছেন মিজানুর- ক্ষুব

8

বাউলদের উপর হামলা: ‘ন্যাক্কারজন ও উগ্র ধর্মান্ধদের কাণ্ড, মি

9

বামনায় মিথ্যা ভীত্তিহীন সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম

10

ইন্সট্রাক্টর সালাহউদ্দিন শেখের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে

11

বেনাপোল চেকপোস্টে ১৭ লাখ হুন্ডির টাকাসহ ভারতীয় দুই নারী পাসপ

12

আদালতের রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণ

13

ঝিনাইদহে উদ্ধার হওয়া ককটেল ধ্বংস করল বোমা ডিসপোজাল ইউনিট

14

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরে দো

15

নির্বাচন ঘনিয়ে আসছে, কিন্তু ফেরেনি লোহাগাড়া থানার লুট হওয়া অ

16

তাড়াইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মা

17

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় নুরুল হুদার উদ্যোগ প্রশংসনীয়

18

প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়ায় নিয়ে এনসিপি নেতার পদত্যাগ

19

সাংবাদিকতা কোনো দলীয় ব্যানারের পরিচয়ে নয়, সাংবাদিকতা হবে জাত

20