জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে ড. মুফতি আহমদ হাসান গাজীপুরীকে সংবর্ধনা প্রদান

গাজীপুরের কালীগেঞ্জ হিলফুল ফুজুল ফাউন্ডেশনের আয়োজনে ঈমান, জ্ঞান, নেতৃত্ব “তরুন প্রজন্মের হাতেই পরিবর্তন” র্শীষক সেমিনার ও ড. মুফতি আহমদ হাসান গাজীপুরীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।  
শনিবার সকালে ডাক্তার মো. রফিজুল ইসলাম দর্জির সভাপতিত্বে ঈমান, জ্ঞান, নেতৃত্ব “তরুন প্রজন্মের হাতেই পরিবর্তন” র্শীষক সেমিনার ও ড. মুফতি আহমদ হাসান গাজীপুরীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অন্যতম বৃহৎ অনুষ্ঠানে পরিনত হয়। বিশাল আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদী আরবের রিয়াদস্থ কিং সাউদ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রফেসর ড. মহসিন কাজী। প্রধান মেহমান কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন গাজীপুর জর্জ কোর্টের এপিপি আলহাজ¦ এডভোকেট হাফিজ উল্লাহ্ দর্জি। বিশেষ অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিঃ মো. গোলজার হোসেন দর্জি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইসলামিক স্টাডিজ এর জি এম এস আহমদ রেজা ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক মো. সুমন আল-মামুন বেদন।    
মো. মনির হোসেন ও মো. শরিফুল ইসলাম ভূইয়ার যৌথ সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের প্রভাষক মো. কাজী মাহবুব, মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মো. গোলাম রসুল সুমন, বেরুয়া এ ইউ আই সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. নাজিম উদ্দিন, বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল গাজীপুরের অফিস সেক্রেটারী মো. আব্দুল বাছেদ মোল্লা, কালীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মো. ফেরদৌস খান সালেহী, ঢাকা দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মুফতি মো. মাকসুদুল হাসান প্রমূখ।
এ সময় অন্যান্যের মাঝে বক্তারপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আমিনুল ইসলাম দর্জি, খৈকড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মহিউদ্দিন, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা মো. আশরাফুল ইসলাম গাজীপুরী, জামায়াত ইসলামী বক্তারপুর ইউনিয়ন আমীর মাওলানা মো. মজিবুর রহমান, উপজেলঅ ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন গাজীপুরী, মার্কেট মসজিদের ইমাম হাফেজ মাওলানসা নুরুল আলম সহ বিভিন্ন স্তরের প্রায় দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন।
বিশাল আয়োজনের প্রধান অতিথি সৌদী আরবের রিয়াদস্থ কিং সাউদ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রফেসর ড. মহসিন কাজী, প্রধান মেহমান কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন ও অনুষ্ঠানের উদ্বোধক গাজীপুর জর্জ কোর্টের এপিপি আলহাজ¦ এডভোকেট হাফিজ উল্লাহ্ দর্জি ড. মুফতি আহমদ হাসান গাজীপুরীর হাতে সমমাননা ক্রেষ্ট তুলে দেন। 
এই ব্যতিক্রমধর্মী অর্জন তাঁর ব্যক্তিগত মেধা ও পরিশ্রমের ফসল হলেও তিনি বিশ্বাস করেন, এর পেছনে রয়েছে তাঁর পূর্বপুরুষদের আত্মত্যাগ, মানবিকতা ও ইসলামের খাঁটি শিক্ষার প্রতি অবিচল অঙ্গীকার। ড. মুফতি আহমাদ হাসান গাজীপুরী একজন মানবসেবী, সমাজসেবক ও আধ্যাত্মিক চিন্তা নায়ক। তিনি তাঁর কর্মজীবনে দারিদ্র বিমোচন ও প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন। তাঁর সমাজ উন্নয়নের মূলধারায় রয়েছে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা, আন্তঃধর্মীয় সম্প্রীতির প্রসার, শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম। বিশেষ করে তিনি তাঁর পূর্বপুরুষদের রেখে যাওয়া আত্মিক ঐতিহ্যকে ধারণ করে জাতিকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করার কাজে আত্মনিয়োগ করেছেন। তাঁর পরিবার আধ্যাত্মিক নেতৃত্বের পাশাপাশি জনগণের কল্যাণে অসামান্য অবদান রেখেছেন।
কালীগঞ্জ হিলফুল ফুজুল ফাউন্ডেশনের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সম্মাননা গ্রহণের মত মহান স্বীকৃতি শুধু একজন ব্যক্তির নয়, বরং এটি ইসলামী শিক্ষার, মানবিক মূল্যবোধের এবং সমাজসেবার প্রতি একটি উজ্জ্বল স্বীকৃতি। যার ফলে ড. মুফতি আহমাদ হাসান গাজীপুরী হয়ে উঠেছেন এক জীবন্ত অনুপ্রেরণা- যিনি জ্ঞান, নৈতিকতা ও সেবার মাধ্যমে সমাজে আলো ছড়াতে বদ্ধপরিকর। অনুষ্ঠানে সম্মাননা গ্রহণের পর ড. মুফতি আহমাদ হাসান গাজীপুরী বলেন, এই সম্মান আমি আমার পিতা-মাতা, পূর্বপুরুষ এবং বুজুর্গানেদ্বীনগণের প্রতি উৎসর্গ করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডোমারে যুবকের রহস্যজনক মৃত্যু

1

তারেক রহমানকে স্বাগত জানাতে স্পেশাল ট্রেনে জামালপুরের নেতাকর

2

মোংলায় যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

3

একসাথে থাকলে কেউ আমাদের পরাজিত করতে পারবে না : মির্জা ফখরুল

4

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

5

নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে

6

কালিয়াকৈরে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম তুষার গ্রেফতার

7

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলাউড়ার তরুণী'র মৃ-ত্যু

8

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে আঃ সালাম

9

কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের

10

ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৮৭তম বার

11

বেগম খালেদা জিয়া মৃত্যুতে সদর উপজেলা বিএনপি শোক ও শ্রদ্ধা জ্

12

শাহরাস্তিতে বিজয়ের ছোঁয়া: প্রস্তুতিমূলক সভায় একত্রিত স্থা

13

পিতা মাতার উপর অভিমান করে অজানার উদ্দেশ্যে বের হয়েছিল সরিষা

14

উলিপুরে বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে বিক্ষোভ

15

শ্যামনগরে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আটক

16

বরিশাল দক্ষিণ তাঁতীদলের আরাফাত রহমান কোকো স্মৃতি শর্ট পিস ক্

17

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল

18

মহান বিজয় দিবসে শুভেচ্ছা জানালেন ওলামা দলের কেন্দ্রীয় নেতা ম

19

বকেয়া উত্তোলনের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় গ্রাহকে

20