মোঃ হাসিবুর রহমান
প্রকাশঃ 25-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিয়ায় বিএনপি নেতা লতিফ সম্রাটের বহরে সশস্ত্র হামলার দায়ে, মামলা দায়ের

নড়াইলের কালিয়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটের গাড়িবহরে সশস্ত্র হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ /২০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৮ মে দুপুর ২টা ২০ ঘটিকার দিকে সম্রাট বেন্দারচর সোয়াবিল মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে অংশ নিতে যাওয়ার সময় তার নেতৃত্বে থাকা  মোটরসাইকেল বহরের ওপর হামলা চালানো হয়। চাপাইল ব্রিজ থেকে রওনা হয়ে যোগানিয়া বাজার মোড়ে পৌঁছালে ওত পেতে থাকা হামলাকারীরা বহরে বাধা দিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় শর্টগান, বন্দুক, রামদা, লোহার রড ও লাঠিসোঁটা ব্যবহার করা হয়।
মামলার অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা বিএনপি নেতাদের বহরে থাকা ২৭টি মোটরসাইকেল এবং একটি মাইক্রোবাস ভাঙচুর ও লুটপাট করে। এ সময় নগদ টাকা, ডলার, দুটি আইফোন ১৫ প্রো ম্যাক্স ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নেওয়া হয়। এবং একটি মটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঘটনায় ২৩ মে রাতে কালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া মিঠু বাদী হয়ে নড়াগাতী থানায় মামলা দায়ের করেন। মামলায় নাম উল্লেখিত ৭৫ জনের মধ্যে রয়েছেন, আসজাদুর রহমান মিঠু বিশ্বাস, মতিয়ার রহমান খান, আবুল খান, ডাঃ বুলবুল কবির শেখ, সাখাওয়াত হোসেন ঝুনু, আক্তার হোসেন, খলিল মোল্যা, বাবু শেখ, সুমন বিশ্বাস, শরীফুল ইসলাম ও আরও অনেকে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “মামলাটি নিয়ম অনুযায়ী রেকর্ড করা হয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় বিএনপি নেতারা এ ঘটনাকে পরিকল্পিত রাজনৈতিক হামলা বলে দাবি করেছেন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের প্রার্থী ইব্রাহিম আল হাদীর গণসংযো

1

সরাইলে শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং মাদক ও মাদকাসক্ত মুক্ত সমা

2

জামায়াতের অবস্থান কর্মসূচি

3

পুষ্টি বিষয়ক আলোচনা সভা

4

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা প্রশস্ত করার দাবিতে মান

5

মান্দায় গণভোট সফল করতে উপজেলা প্রশাসনের ব্যাপক উদ্যোগ

6

মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেখের বিরুদ্ধে মিথ্য

7

কোম্পানীগঞ্জে মদসহ মাদক ব্যবসায়ী আটক

8

সোনালী ব্যাংক সহ ওয়ালটনের নামে ১০ হাজার টাকা উপহারের ভুয়া

9

বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা ও হামলা—ঈশ্বরগঞ্জে গুরুতর অভ

10

সিদ্ধান্ত বদলে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদুজ

11

স্বেচ্ছাসেবকদল নেতা হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ ও সমা

12

পাটাগ্রামে মরহুম মোক্তার হোসেন মেমোরিয়াল ভলিবল টুর্নামেন্টের

13

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা বিষয়ক

14

ভালুকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

15

চট্টগ্রামে তিনটি আসনে বিএনপির প্রার্থী বদল সালাউদ্দিনের পরিব

16

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত

17

কাপাসিয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সহস্রাধিক রোগ

18

মহিষের চর পাকা মসজিদে চরের মাটি কাটা নিয়ে উত্তেজনা

19

রাবিপ্রবিতে প্রথমবারের মতন আয়োজিত হলো জাতীয় ট্যুরিজম কনফারেন

20