জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জ চাম্পাফুলে শিক্ষক মণ্ডলী ও গুণীজনদের সংবর্ধনা

এস এম শাহাদাত  কালিগঞ্জ প্রতিনিধিঃ 


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলে নবনিযুক্ত সহকারী শিক্ষকবৃন্দ ও সমাজের বিশিষ্ট গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১১টায় চাম্পাফুল আ.প্র.চ. মাধ্যমিক বিদ্যাপীঠের মিলনায়তনে ‘আমরা’ সংগঠনের উদ্যোগে এবং আলমগীর কবির ফাউন্ডেশনের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা নাজমুল হুসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাম্পাফুল শাখার অগ্রণী ব্যাংক পিএলসি’র প্রিন্সিপাল অফিসার তরুণ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোখসানা পারভীন পলি, আলমগীর কবির ফাউন্ডেশনের পরিচালক এম.ডি. আলমগীর কবির, আলহাজ্ব আম্বিয়ার রহমান, সাইফুল ইসলাম ও শরীফুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি মো. অলিউল্লাহ।
অতিথিদের বক্তব্যে এম.ডি. আলমগীর কবির বলেন, জীবনে সফল হতে হলে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে হবে। সমাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আছে তাদের সবার প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানো প্রয়োজন। সর্বোপরি পিতামাতা ও শিক্ষকদের মর্যাদা দিলে একজন আদর্শ মানুষ হয়ে ওঠা সম্ভব।অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া আবৃত্তি, সংগীত পরিবেশনা ও শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরে সভাপতি মো. অলিউল্লাহর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, ২০২৪ সালে প্রতিষ্ঠিত আলমগীর কবির ফাউন্ডেশন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নভিত্তিক একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি শিক্ষা, সংস্কৃতি ও মানবসেবামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ব্যাপক সুনাম অর্জন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব ক্রিকেটে ভারতের একক আধিপত্য ও আইসিসি-র সীমাবদ্ধতা

1

ঘাটাইলে পিতার ছুরিকাঘাতে তিন বছরের শিশুকন্যা নিহত

2

গোপালপুরে বিএনপির ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম

3

শেরপুর থেকে ঝিনাইগাতী গামী লোকাল বাস দুর্ঘটনার স্বীকার

4

আদালতের রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণ

5

কমলগঞ্জে রেমিট্যান্স যোদ্ধা আন্ত:জেলা কাপ ক্রিকেট টূর্নামেন্

6

মুরাদনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

7

চট্টগ্রাম বন্দর নিয়ে আলোচনা-সমালোচনা চলছে

8

নিয়ামতপুর মডেল সপ্রাবিতে বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ

9

আ. লীগ ঘোষিত ঢাকা লকডাউনেও দোহারে স্বাভাবিক জীবনযাত্রা

10

ঝিনাইদহ-২ আসনের ৫৭ হাজার সনাতনীর ভোটারদের ভোট কেন্দ্রে যাবেন

11

গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌছে দিতে জামালপুরে ভোট

12

বরিশাল-৫ বিএনপি প্রার্থী সরোয়ারকে যুবদলের শুভেচ্ছা

13

মোহাম্মদপুরে মা-মেয়ে খুনের ঘটনায় গৃহকর্মী আয়েশা ঝালকাঠি থেকে

14

ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষি

15

শাহরাস্তিতে সাইবার অপরাধে কিশোর গ্রেফতার রাষ্ট্রীয় নিরাপত্তা

16

বগুড়ার শিবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে নকল সিগারেট তৈরির কারখান

17

নাসির নগরে সাবেক বিএনপি নেতা এস এ কে একরামুজ্জানের আবেকঘন

18

তখন যেভাবে মুক্ত হয়ছিল আখাউড়া

19

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

20