জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে পশু পালনে উঠান বৈঠক অনুষ্ঠিত, সচেতনতামূলক আলোচনা করেন প্রাণিসম্পদ কর্মকর্তা

এস এম শাহাদাত।।
সাতক্ষীরার কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে পশু পালনের উপর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  
মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ভগবান যশোমন্তপুর স্কুলে উঠান বৈঠকের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।উঠান বৈঠকে সরকারি এ আই টেকনিশিয়ান শেখ  ইমরানুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.শংকর কুমার দে বলেন,পশু পালন শুধু গ্রামীণ অর্থনীতির চালিকাশক্তি নয়,পরিবারের আর্থিক স্বচ্ছলতাও নিশ্চিত করে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে আমরা গবাদি পশুদের সুস্থ রাখতে পারি।এ বিষয়ে পুরুষদের পাশাপাশি নারীরাও এগিয়ে এলে একটি স্বাস্থ্যসম্মত ও লাভজনক পশুসম্পদ খাত গড়ে তোলা সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-সহকারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুর রহমান মুকুল, উপ-সহকারী কর্মকর্তা মুজিবুর রহমান।
বৈঠকে স্থানীয় প্রায় ৬০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। তারা প্রাণিসম্পদ বিষয়ক বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সঠিক প্রশিক্ষণ ও পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।স্থানীয় জনগণ এ ধরনের প্রশিক্ষণমূলক উঠান বৈঠক নিয়মিত আয়োজনের দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াশ পৌর প্রেসক্লাবের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত নতুন আহ্বায়

1

সদরপুরে বিএনপির শহীদুল ইসলাম বাবুলের মনোনয়ন পত্র জমা

2

কোটালীপাড়ায় মাছের খামারে ৫২ পরিবারে চরম দুর্ভোগ

3

শার্শায় সন্ত্রাসী ডাবলুর তাণ্ডব, চাঁদা না পেয়ে তুলে ফেললো সড়

4

শিশুর প্রতি নিষ্ঠুরতা নয় লেখক: মীর মোঃ রাকিব হাসান

5

নওগাঁর নিয়ামতপুরে এবার হাত পাখার বাতাসে উত্তাল

6

নওগাঁর নিয়ামতপুরে সরকারিভাবে নির্মিত হচ্ছে গোরস্থান

7

নিয়ম বহির্ভুতভাবে আউটসোর্সিং এর নিয়োগ বাতিল করা হয়েছে

8

সাংবাদিকদের কলম জাতির বিবেক

9

হারং সিনিয়র আলিম মাদ্রাসায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ

10

নাসিরনগরে সাবেক সাংসদ সৈয়দ মোর্শেদ কামালের ১৩ তম মৃত্যু বার্

11

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

12

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

13

পার্বতীপুরে ব্যারিস্টার এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে লিফল

14

নওগাঁয় ডিবির অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

15

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ‘হাঁস’ প্রতীক চান রুমিন ফারহানা

16

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দিনাজপুর জেলা বিএনপির দোয়

17

অনলাইনে মোবাইলভিত্তিক ক্যাসিনো জুয়া পরিচালনাকারী চক্রের ৫ সদ

18

কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার

19

যানজটে অতিষ্ঠ হবিগঞ্জ পৌরবাসী

20