জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত

এসএম শাহাদাত 
সাতক্ষীরার কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার সুশীলন অফিসের মিলনায়তনে গণশুনানির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর। রূপান্তরের বাস্তবায়নে এবং সুইজারল্যান্ড সরকারের সহায়তায় পরিচালিত সুন্দরবন ম্যানগ্রোভ বন ও সংলগ্ন অঞ্চলে পলিথিন ও প্লাস্টিক দূষণ কমানো এবং বাস্তুসংস্থান উন্নয়ন” প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া'র সভাপতিত্বে 
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন। তিনি বলেন- পরিবেশ রক্ষা আমাদের সবার নৈতিক দায়িত্ব। পলিথিন ও প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এই সমস্যা সমাধানে তরুণ সমাজ, ব্যবসায়ী ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।এই সময় উপজেলার  ইয়ুথ ফর সুন্দরবনের সদস্য ও বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবক যুবক ও নারীরা পলিথিন দূষণের প্রতিরোধে প্রশ্ন করেন সকল সদস্যদের সমাধান পূর্ব সকল প্রশ্নের উত্তর দেন যুব উন্নয়ন কর্মকর্তা।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু,প্রশিক্ষক খালিদ লামি, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য বিষয়ক সম্পাদক এসএম আহমাদুল্লাহ বাচ্চু, উপজেলা রূপান্তরের সাধারণ সম্পাদক মারুফ হাসান প্রমুখ। বক্তারা সকলেই পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। গণশুনানিতে উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের ইয়ুথ ফর সুন্দরবন সদস্যবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা। এ সময় তারা পরিবেশ রক্ষায় কার্যকর নীতি ও স্থানীয় পর্যায়ে কড়া বাস্তবায়নের দাবি জানান। প্রায় দুই শতাধিক যুবক যুবতী অংশগ্রহন করেণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঞ্ছারামপুরে পদ্মা অয়েল পিএলসি’র কম্বল বিতরণ অনুষ্ঠিত

1

সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনের জন্মদিন পালন করলেন সহকর্মীর

2

৪নং সায়েস্তাবাদ ইউনিয়ানের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

3

বোরহানউদ্দিনে বসুন্ধরা শুভ সংঘ কর্তৃক মাদক বিরোধী র‍্যলী

4

৮ নং দক্ষিণ চর বংশি ইউনিয়ন ৫০ বছর পুরোনো ব্রিজ করে দেওয়ার প্

5

এটি ‘বড় ভূমিকম্পের আগাম বার্তা

6

নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

7

টাইম ট্রাভেল করাবে গুগল ম্যাপ! নতুন ফিচার নিয়ে কৌতূহল

8

পলাশে কাপড়ের গোডাউনে আগুনে পুড়ে ছাই

9

কালিহাতীতে এক ব্যাক্তিকে পায়ের রক কেটে হত্যা

10

চানখাঁরপুল হত্যাকাণ্ডে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ

11

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দা

12

সরাইলে সিএনজি স্টেশনে দেড় লাখ টাকা জরিমানা।

13

ঝালকাঠি পৌর এলাকার ৯ ওয়ার্ডে ধানের শীষের মিছিল এলাকায় নির্বা

14

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

15

মাদারীপুরে তুহিন হত্যা মামলার আসামি গ্রেফতার না হওয়ায় নিহত প

16

ধনিজকরা আল-ফালাহ এস.আলী মডেল মাদ্রাসা অভিভাবক ও সুধী সমাবে

17

বগুড়ায় দুর্বৃত্তদেরিকাঘাতে ব্যবসায়ী আবু বকর আহত।

18

বাঁশখালীতে আন নূর ইসলামিক একাডেমির শুভ উদ্বোধন

19

নতুন কুঁড়িতে দেশসেরা টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী

20