মো. নুর আলম
প্রকাশঃ 26-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

কালচারাল একাডেমিতে দুই মহাকবির জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার বিকেলে কালচারাল একাডেমির হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার। একাডেমির নৃত্যশিক্ষক মালা মার্থা আরেং সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ. জিন্নাহ, সুসং আদর্শ বিদ্যানিকেতনের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরেশ্বর চক্রবর্তী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপদেষ্টা কবি বিদ্যুৎ সরকার, সুসং সম্মিলিত সাহিত্য পরিষদের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক কবি লোকান্ত শাওন এবং কালচারাল একাডেমির সাবেক গবেষণা কর্মকর্তা সৃজন সাংমা।
বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল বাংলা সাহিত্যের দুই অগ্রদূত। তাঁদের সাহিত্য, সংগীত ও চিন্তাধারা জাতীয় চেতনার বিকাশে অনন্য ভূমিকা রেখেছে। রবীন্দ্রনাথ যেখানে সমাজের উন্নয়ন ও মানবতার জয়গান করেছেন, সেখানে নজরুল তুলে ধরেছেন শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের চিত্র। তরুণ প্রজন্মকে এ দুই মনীষার সাহিত্য ও শিল্পকর্ম গভীরভাবে চর্চার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে কালচারাল একাডেমির শিল্পীরা রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশন করেন। পাশাপাশি ছিল কবিতাপাঠ ও নৃত্য পরিবেশনা, যা দর্শকদের মুগ্ধ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর-৫ আসনে জোট সমঝোতায় জমিয়ত নেতার উত্থান, বিএনপির মনোনয়ন প

1

ফ্রি চিকিৎসাসেবা রাষ্ট্রের সকল নাগরিকের মৌলিক অধিকার — অধ্যক

2

‎জমি বিনিময়ের নামে প্রতারণা ও অবিচার ‎

3

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত গজারিয়ার জেসমি

4

হাদি হত্যার প্রতিবাদ মিছিল শেষে সড়ক দুর্ঘটনায় নিহত রাফিউল

5

প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব

6

লোহাগড়ায় বিদেশি পিস্তল ও গুলি সহ প্রবাসী যুবক গ্রেফতার

7

ময়মনসিংহে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে চাকরি মেলা

8

কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত

9

পোরশায় ডাকাতি মামলায় ৫ ও মাদক মামলায় ৩ আসামি গ্রেফতার

10

শরৎ শেষে এলো বর্ষা, নিয়ামতপুরে পানিতে পড়ে এক ব্যক্তির মৃত্

11

কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিক

12

নওগাঁর নিয়ামতপুরে দেশ নেত্রীর জন্য দোয়ার আহ্বান

13

ভয় দেখাতেই মাঠে নেমেছি

14

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ সহ সভাপতি গ্রেপ্তার

15

টাঙ্গাইল-২ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন গণ অধিকারের শাক

16

টাঙ্গাইলে খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

17

বিশ্ব ক্রিকেটে ভারতের একক আধিপত্য ও আইসিসি-র সীমাবদ্ধতা

18

টেপ বল বিপিএল টুর্নামেন্টের ফাইনালে বিজয় খুলনা টাইগার্স

19

দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

20