জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

কালকিনিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

মোঃ মনির হোসেন (পরাগ)।।

মাদারীপুরের কালকিনিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার ভুরঘাটা-কুন্ডুবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাৎ হোসেন সরদার বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় আফতাফ আলী সরদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে ৮টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর থেকে নসিমন চালিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন শাহাদাৎ হোসেন সরদার। ভুরঘাটা এলাকায় আসলে বিপারীত দিকে থেকে আসা অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস নসিমনকে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে গিয়ে সড়কের খাদে পড়ে যায় নসিমনটি। ঘটনাস্থলেই মারা যায় চালক শাহাদাৎ হোসেন সরদার। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। তার আগেই বাস নিয়ে
সটকে পড়ে ঘাতক বাস চালক। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়ক প্রায় ১ ঘন্টা বন্ধ থাকে  যান চলাচল। পরে পুলিশ গিয়ে আধাঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম সোহেল রানা জানান, নিহত শাহাদাৎ হোসেন সরদার নসিমনে ঘুরে ঘুরে বিভিন্ন স্থানে সবজি বিক্রি করতো বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে ভেজাল কীটনাশক রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

1

হাদির হত্যাকাণ্ডে জামায়াত শিবিরের ইঙ্গিত দাবি ফয়সাল করিমের

2

টাঙ্গাইলের বিশাল জনসভায় বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান

3

কুয়েটে ‘শাহ্ সিমেন্ট-কুয়েট ইন্টার ডিপার্টমেন্ট ফুটসাল টুর্না

4

কিশোরকণ্ঠ বৃত্তি পুরস্কার পেল তানোর–মোহনপুর

5

সাপাহারে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

6

রাজগঞ্জে হাতপাখার এমপি প্রার্থী জয়নাল আবেদীন টিপুর গণসংযোগ

7

বিএনপি উদ্যোগের মতো বিনিময় সভা র আয়োজন

8

সাভারের বিএনপি সমর্থন গোষ্ঠী ৩০০ ফিটে উপস্থিত

9

বরিশালের চরকাউয়া নয়ানীতে নারী নিখোঁজ, থানায় জিডি

10

গণতান্ত্রিক আন্দোলনের সাহসী সৈনিক কায়েস ভাইয়ের জন্মদিন উপলক্

11

পাবনায় ছাত্রদল নেতার ঝুলন্ত লা-শ উদ্ধার

12

জামালপুরে নরুন্দি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির দাবীতে ট্রেন

13

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের আজমতপুর সীমান্তে নেশাজাতীয় ট্যাবল

14

বিনা সরিষা- ১১ জাত প্রায়োগিক পরীক্ষনের মাঠ দিবস পালিত

15

৩ দিনব্যাপী উচ্চশিক্ষার দক্ষিণ এশীয় সম্মেলনে রাবিপ্রবি উপাচা

16

নাসিরনগরে বিনা নোটিশে দিনভর বিদ্যুৎ থাকে না। জন ভোগান্তী চরম

17

সংসদ নির্বাচন ২০২৬: আজ প্রতীক বরাদ্দ, জেলা প্রশাসকের কার্যাল

18

যে পশ্চিমা বিশ্বকে আমরা চিনতাম, তা আর নেই: ইউরোপীয় কমিশন

19

বসুন্দিয়ার সাদুল্যাপুর প্রাইমারি স্কুলের বার্ষিক ফল প্রকাশ

20