জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালকিনিতে খালের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

মোঃ মনির হোসেন (পরাগ)।।

মাদারীপুর জেলার কালকিনি পৌরসভায়  খালের পানিতে ডুবে ওয়ালিদ নামে আড়াই বছর বয়সের একটি শিশুর মৃত্যু ঘটে । মৃত্যু  শিশুটি কালকিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের চরফতে বাহাদুর ( শিকারমঙ্গল) গ্রামের মো. জুয়েল বেপারীর ছেলে।
গত সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সংবাূদ পেয়ে কালকিনি ফায়ার সার্ভিস মাদারীপুর হতে এক দল ডুবাড়ু এনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করো। তবে  নিখোঁজ ওয়ালিদের সন্ধান গভীর রাত প্রযন্ত না পেয়ে এক পর্যায়ে ফায়ার সার্ভিস দল  উদ্ধার অভিযান বন্ধ করে ঘটনা স্থল ত্যাগ করেন।
স্বজন ও স্থানীয় সুত্রে জানাযায় মৃত্যু ওয়ালিদ
সন্ধ্যার আগে বাড়ীর উঠানে অন্যান্য বাঁচ্চাদের সাথে খেলাধুলা করেছিল। হঠাৎ শিশুটি লোক চখুর অগোচরে বাড়ীর সামনে খালের দিকে চলে যায়। পরে পা পিচলে খালের পানিতে পড়ে ডুবে যেতে পারে এই আশংকায় পরিবার ও আশেপাশের লোকজন অনেক খোঁজাখুজি করে না পেয়ে কালকিনি ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু রাত ১১:৩০ মিনিট পর্যন্ত নিখোঁজ শিশুটির খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার কাজ বন্ধ করে চলে যায়। 
সকালে ঘটনা স্থল থেকে একটু দুরে স্থানীয়  স্বজনরা খালের পানিতে লাশ ভেসে থাকতে দেখে। এবং এটাই ওয়ালিদের লাশা বলে সনাক্ত করে, সংবাদ পেয়ে কালকিনি থানা পুলিশ লাশটি থানায় নিয়ে যায়।
নিহত শিশু ওয়ালিদের মা লিমা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন,আমার ছোট ছেলে ওয়ালিদ বাড়ীর অন্য বাঁচ্চাদের সাথে উঠানে খেলছিল। আমি দুইবার ঘর হতে এসে ওকে দেখে গেছি। পরে হঠাৎ আমার ওয়ালিদ সবার অগোচরে খালের দিকে গিয়ে পানিতে পরে ডুবে যায়। কালকিনি থেকে ডুবাড়ু দল এসে আমার ছেলের খোঁজ করে। রাতে আমার বাবাকে 
 না পেয়ে রাতেই তারা চলে যায়। সকালে লোকজন আমার বাবার লাশ খালের পানিতে ভেসতে দেখে এই বলে কান্নায় ভেঙ্গে পরেন। 
এ ব্যাপারে কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মো. খোকন জমাদার জানান, আমরা খবর পেয়ে মাদারীপুর হতে ডুবুরী দল এনে উদ্ধার তৎপরতা শুরু করি, শিশুটির কোন প্রকার খোঁজ না পেয়ে এক সমায় আমরা উদ্ধার কাজ বন্ধ করে চলে আসি, তবে সকালে স্থানীয়রা শিশুটির লাশ ভাসমান অবস্থায় দখতে পায়, প্রশাসন ঘটনা স্থলথেকে শিশুটির লাশ উদ্ধার করে বলে জানাযায়। 
কালকিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ
সোহেল রানা বলেন সংবাদ পেয়ে ঘটনা স্থল থেকে আমরা নিহত শিশুটির লাশ উদ্ধার করি এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হবার পরে লাশটি হস্তান্তর করা হবে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে শহীদদের দিবসে বিনম্র শ্রদ্ধা

1

মিরপুরে জামায়াত আমিরের নির্বাচনি জনসভায় মানুষের ঢল

2

ভোলা-১ আসনে সহিংসতার রাজনীতি নয়, ঐক্যের ডাক আন্দালিব রহমান প

3

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িবহর ঘিরে বিক্ষোভ, ওসমান

4

মঠবাড়িয়ায় অটো রিকশাচালক হৃদয় হ"ত্যা মামলার আসামি র‍্যাবের

5

ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, নারীসহ তিনজন আটক

6

কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হবে না: মির্জা ফখরুল

7

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা প্রশস্ত করার দাবিতে মান

8

আলীকদম কলেজে প্রশাসনিক ভবনের উদ্বোধন সম্পন্ন

9

নালঘর হিলফুল ফুজুল যুব সংঘ ও প্রবাসীদের উদ্যোগে, তাফসীরুল

10

সিরাজগঞ্জে পদ ফিরে পেলেন বিএনপির দুই নেতা

11

নোবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে শোকবইয়ে স্মৃতিলেখনী কর্মসূচি শুর

12

মাদারীপুরে অবৈধভাবে মাটি কাটছে প্রভাবশালীরা, ভাঙ্গনের ঝুকিতে

13

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে আঃ সালাম

14

রাজগঞ্জে হাতপাখার এমপি প্রার্থী জয়নাল আবেদীন টিপুর গণসংযোগ

15

নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপ

16

জামালপুরে ডেভিল হান্টে ১৭ জন আওয়ামী লীগ নেতা গ্রেফতার

17

সাদুল্যাপুর,মীরপুর ব্যবসায়ী নুরনবীকে কপিয়ে হত্যা

18

জঙ্গি হামলায় ঝালকাঠির দুই বিচারক হত্যার ২০ তম বছরে শোক শ্র

19

ভেড়া পালন করে স্বাবলম্বী বেকার যুবক, মা, বাবা পেয়েছেন পুরস

20