জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালকিনিতে আগুনে তিন দোকান ভস্মীভূত

হাবিবুর রহমান সুমন  

মাদারীপুরের কালকিনির সাহেবরামপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। 
শুক্রবার (২৮ নভেম্বর ) সকাল ৭ টার দিকে হঠাৎ এক দোকান থেকে ধোঁয়া ওঠতে দেখে স্থানীয়রা চিৎকার দিলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মসজিদের মাইক থেকে আগুন লাগার ঘোষণা দেওয়া হলে ব্যবসায়ী ও এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। এরপর জাতীয় জরুরি সেবায় ফোন করলে কালকিনি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে আবুল কালাম আজাদের ‘গনি পেইন্ট অ্যান্ড হার্ডওয়ার’, সাদ্দাম হোসেনের ‘সাদ্দাম হার্ডওয়ার অ্যান্ড ইলেকট্রনিক্স’ এবং দুলাল শীলের ‘দুলাল সেলুন’ দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে তাদের কয়েক কোটি টাকার মালামাল নষ্ট হয়েছে।
কালকিনি ফায়ার সার্ভিসের ইনচার্জ খোকন জমাদার জানান, শট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন বলেন, ক্ষতিগ্রস্ত দোকানগুলোর তালিকা করা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী সহায়তা দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সং"ঘর্ষ অন্তত ১৫ জন আ"হ"ত

1

ডাইনোসর বিলুপ্ত না হলে কী ঘটতে পারত পৃথিবীতে

2

কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন

3

বাঁধ নির্মাণে অনিয়ম মনপুরায় মানববন্ধন

4

মঠবাড়িয়ার সৌদি প্রবাসী হাসপাতালের মালিকসহ তিন জনের বিরুদ্ধে

5

ভাঙ্গুড়ায় ৫'শ কৃষকের মাঝে বিনামূল্যে ধান, সরিষা, শাকসবজির

6

১১ নং শিকারপুর ইউনিয়নের বিল আন্দার কোটা গ্রামের কাঁচা রাস্ত

7

বিএনপিতে যোগ দিলেন এলডিপির সাবেক মহাসচিব ডঃ রেদোয়ান আহমদ

8

দিনাজপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে চেম্বার ও ব্যব

9

টাঙ্গাইলে খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

10

সুন্দরবন থেকে ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার ফাঁদ জব্দ

11

বরিশাল-৫ বিএনপি প্রার্থী সরোয়ারকে যুবদলের শুভেচ্ছা

12

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় শ্মশানে সৎকারে বাধা, মরদেহ নিয়ে বিক্ষোভ

13

সিলেট ব্যাটালিয়নের অভিযানে ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালানী মা

14

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা কেন্দ্রে ধানের শীষের কর

15

ছাতকে আব্দুস সালাম আল মাদানীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

16

কালিগঞ্জে জুমার নামাজ শেষে ব্যবসায়ীকে কুপিয়ে কান বিচ্ছিন্ন দ

17

হান্নান মাসউদকে হত্যার হুমকি

18

ইতালির ইমিগ্রেশন ও নাগরিকত্ব ব্যবস্থায় একাধিক পরিবর্তন

19

চাঁপাইনবাবগঞ্জে ট্রেন লাইনচ্যুত হয়ে সাড়ে সাত ঘণ্টা পর চলাচ

20