জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কানায় কানায় পূর্ণ জনসভা থেকে যশোরকে সিটি কর্পোরেশন করার দৃপ্ত ঘোষণা জামায়াত আমিরের

 
 
 
 আব্দুল্লাহ আল মামুন 

কানায় কানায় পূর্ণ জনসভায় যশোর শহর যেন জনতার সমুদ্রে পরিণত হয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকেই যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ঘিরে মানুষের ঢল নামে। দীর্ঘদিন পর এমন বিশাল জনসমাগমে ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ ও বিএনপির বাইরে তৃতীয় ধারার শক্ত অবস্থান স্পষ্টভাবে প্রকাশ পায়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, জনগণের রায়ে ক্ষমতায় গেলে জামায়াতে ইসলামী ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করবে। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন,
“আমাদের প্রতীক দাঁড়িপাল্লা। এই পাল্লার মাপে ইনশাল্লাহ কোনো কমবেশ হবে না। যার যেখানে প্রাপ্য, তাকে সেখানেই পৌঁছে দেওয়া হবে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আয়োজিত এই জনসভা থেকে যশোরকে সিটি কর্পোরেশনে উন্নীত করার জোরালো ঘোষণা দেন জামায়াত আমির। তিনি বলেন,
“আল্লাহ তায়ালার রহমতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে যশোর শহরকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হবে। আধুনিক মেডিকেল কলেজ, উন্নত সদর হাসপাতাল, জলাবদ্ধতা নিরসন, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও ভৌত অবকাঠামো গড়ে তোলা হবে। এগুলো কোনো বিলাসী দাবি নয়—এগুলো যশোরবাসীর ন্যায্য অধিকার।”
ডা. শফিকুর রহমান আরও বলেন,
“আমরা মুখে কথা বলি না, কাজের মাধ্যমে প্রমাণ দিই। দাঁড়িপাল্লার মাপে ইনশাল্লাহ কোনো অন্যায় হবে না। যে যেখানে বঞ্চিত, তাকে তার অধিকার ফিরিয়ে দেওয়া হবে।”
গণভোট প্রসঙ্গে তিনি বলেন,
“হ্যাঁ মানে মুক্তি, আর না মানে পরাধীনতা। এই ভোট শুধু নির্বাচন নয়, এটা ন্যায়ের পক্ষে দাঁড়ানোর লড়াই।”
জনসভায় জামায়াত ক্ষমতায় গেলে যশোরের নাগরিক সমস্যা সমাধানে দলের সুস্পষ্ট কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। একই সঙ্গে ১০ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাওয়া হয়।
জামায়াত আমিরের সফরকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। মাঠজুড়ে শৃঙ্খলা বজায় রাখতে ও জনসভা সফল করতে শত শত স্বেচ্ছাসেবক নিরলসভাবে দায়িত্ব পালন করেন।
জনসভায় উপস্থিত ছিলেন যশোর-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল কাদের, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল গোলাম কুদ্দুস ও রেজাউল করিম, প্রচার সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা সম্পাদক আবুল হাশিম রেজাসহ জেলা ও মহানগর জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা, খুঁজে নিচ্ছে বিকল্প পথ

1

ঢাকাগামী ডলফিন পরিবহনের সাথে পিকাপের সংঘর্ষ

2

সোমবার বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার মামলার রায়

3

দিনাজপুরের কাহারোলে তৃতীয় লিঙ্গ হত্যা মামলার রহস্য উদঘাটন

4

বিনাসরিষা - ১১ জাত প্রায়োগিক পরীক্ষনের মাঠ দিবস পালিত

5

র‍্যাবের যৌথ অভিযানে কুমিল্লা থেকে গাইবান্ধার দাস্যুতা মামলা

6

সমাজ উন্নয়নে ২৩ বছরে পদার্পণ গাইবান্ধার সমাজ উন্নয়ন পল্লী সং

7

চৌদ্দগ্রামে সেনাবাহিনির অভিযানে যুবদল নেতা আব্দুর রহিম মিয়াজ

8

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ সহ সভাপতি গ্রেপ্তার

9

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা

10

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবে বিজয় দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠি

11

ক্ষিরতলায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

12

তালায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

13

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

14

পটুয়াখালীতে যাত্রীবাহী বাস থেকে ৩৫ মন জাটকা ইলিশ জব্দ ও ৬ চা

15

বেনাপোল সীমান্তে পিস্তলসহ যুবক আটক

16

দিনাজপুর সেক্টর ও ৪২ বিজিবি কর্তৃক বিরল সীমান্ত এলাকায় শীতবস

17

৩১ দফা বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন মনোনয়ন প্রত

18

তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

19

ঢাকা-৫ আসনে জামায়াত জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন যিনি

20