জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

কর্ণফুলীতে অর্ধগলিত লাশ, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার

এমদাদুল হক মুনতাসির।।

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ–পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে সদরঘাট থানার গ্যাস সিঁড়ি ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্র জানায়, দুপুরে স্থানীয়রা নদীর পাড় থেকে তীব্র দুর্গন্ধ পান। পরে তারা নদীর কিনারায় গিয়ে একটি মরদেহ ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে সদরঘাট নৌ–পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নৌ–পুলিশ জানায়, মরদেহটির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হবে। ইতোমধ্যে লাশে পচন ধরেছে এবং কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের গায়ে ছিল একটি ফুলহাতা শার্ট ও মাটি রঙের গেঞ্জি। স্যান্ডু গেঞ্জির সঙ্গে রশি দিয়ে একটি চাবি ঝুলানো অবস্থায় পাওয়া গেছে। সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এখনও তার পরিচয় শনাক্ত হয়নি।”

তিনি আরো জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা-১ আসনে ৩ জনের মনোনয়ন অবৈধ, ৪ জনের বৈধ ঘোষণা

1

শ্রীমঙ্গলে কিশোরী রুপা এক মাস ধরে নিখোঁজ

2

বরিশালে র‍্যাবের অভিযানে স্বর্ণ লুটের মূলহোতা গ্রেপ্তার

3

জামালপুরে ৩০ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ, প্রতীক গ্রহণ করেনন

4

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

5

মান্দায় ধানের শীষে ভোট চাইলেন ডাক্তার টিপু

6

বড় পুকুরিয়া কয়লা খনিতে দেয়াল ধসে বিপুল কয়লা অরক্ষিত

7

বোরহানউদ্দিন প্রেসক্লাবের উদ্যেগে খালেদা জিয়ার রোগ মুক্তি কা

8

কুড়িগ্রামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

9

জয়পুরহাট চিনিকলের সামনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্

10

উলপুর জমিদার বাড়ী "প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন

11

কুমিল্লা ১১ জামায়াতে ইসলামী দলীয় মনোনীত প্রার্থী ড. তাহেরের

12

হাতীবান্ধা উপজেলায় ডাক্তার সংকট, ভোগান্তিতে হাজারো রোগী

13

খালেদা জিয়ার প্রয়াণে ঝালকাঠিতে শোকের স্তব্ধতা, বন্ধ ছিল ব্যব

14

নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. ইকরামুল বারী

15

গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

16

সাতক্ষীরায় দুর্গন্ধযুক্ত মাংস জব্দ ৩০ হাজার টাকা জরিমানা ও

17

ক্যান্সার আক্রান্ত অবুঝ শিশু আরাফাতকে বাঁচাতে এগিয়ে আসুন-সাহ

18

শিক্ষা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

19

গাবতলী–শাজাহানপুরে ধানের শীষের জোয়ার

20