জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

কটিয়াদীতে ব্যক্তি উদ্যোগে গাছের চারা রোপন

মোঃফরমান উল্লাহ।।

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় ব্যক্তি উদ্যোগে গাছের চারা রোপন কর্মসূচী পালিত হচ্ছে। উপজেলার বোয়ালিয়া গ্রামের সায়েম খান নিজ উদ্যোগে এ কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছেন।
 সায়েম খান পেশায় একজন শিক্ষক।তিনি উপজেলার বেথইর রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের  শিক্ষকতা করেছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি প্রতি বছর রাস্তা, মাঠ এবং পরিত্যক্ত জায়গায় নিজ উদ্যোগে গাছের চারা রোপন করছেন।
তিনি ২০১৮ সাল থেকে ২০২৫ সালের এপর্যন্ত ফলদ,ঔষধি,কাঠ জাতীয় প্রায় দুই হাজার গাছে চারা এবং প্রায় চার হাজার তালের আঁটি রোপন করছেন। তিনি জানান এ কর্মসূচীতে যারা  সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন ফরহাদুল হক, আব্দুর রশিদ ও এনামুল হক।
তিনি আরো জানান ডাক্তার,ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী,শিক্ষক,প্রবাসী, ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন পেশাজীবি মানুষের সহযোগিতায় এ বৃক্ষ রোপন কর্মসূচী বাস্তবায়ন করে আসছি। সমাজের বিত্তশালীরা এগিয়ে আসলে এ সামাজিক কর্মসূচি বৃহত্তর ভাবে বাস্তবায়ন করা সহজ হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপন কর্মসূচী চালিয়ে যেতে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করছেন। সকলে এগিয়ে আসলে আমরা শ্যামল-সবুজ বাংলাদেশ গড়ে তুলতে পারবো।
তিনি  বলেন গাছ যে আমাদের কত উপকারী তা আমরা বুঝিনা।  তিনি অক্ষেপ করে বলেন গত বছর বেশ কিছু তাল গাছের চারা কে বা কারা বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে।  আসুন আমরা সবাই একটি করে গাছের চারা রোপন করি  সবুজ বাংলাদেশ গড়ি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় ডাব গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু

1

আমীরে জামায়াতের জনসভা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের সাংব

2

পাবনা ০৩আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, বিএনপির চার নেতাক

3

পোরশায় ডাকাতি মামলায় ৫ ও মাদক মামলায় ৩ আসামি গ্রেফতার

4

সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকায় পোস্টারহীন প্রচারে নেই

5

গ্যাস চাই প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় আবারও উত্তপ্ত দনিয়া কলেজ র

6

পিতা মাতার উপর অভিমান করে অজানার উদ্দেশ্যে বের হয়েছিল সরিষা

7

নান্দাইলে ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

8

প্রতিশ্রুতি পূরণে রায়পুর সরকারী হাসপাতাল পেলো জামায়াতে প্রার

9

শাহজাহান চৌধুরীর বক্তব্যে বিতর্কের ঝড়

10

জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ

11

মৌলভীবাজার ৮ শতাধিক হিন্দু পরিবার জিম্মি

12

ভেড়া পালন করে স্বাবলম্বী বেকার যুবক, মা, বাবা পেয়েছেন পুরস

13

শ্যামলাগাছি লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব নিলেন বিএ

14

‎কুড়িগ্রামে জাতীয়তাবাদী প্রচারদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

15

বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কোরআন খতম ও দোয়া

16

নোয়াখালীতে বাস চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা, চালক গ্রেপ্তার

17

গাজীপুর শিমুলতলীর কুঠির শিল্প বাণিজ্য মেলায় আলোর ঝলকানি ও মা

18

ত্রেতা-বিক্রেতার ভিড়ে চরভৈরবী মাছ ঘাট

19

শেষ বলে ছক্কা হাকিয়ে, সিলেটকে জেতালেন ওকস

20