জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমানীনগরের বাণিজ্যিক নগরী গোয়ালাবাজার এখন ভোগান্তির শহর

আলিম রাজ(ওসমানীনগর) :

সিলেটের অন্যতম বাণিজ্যিক নগরী হিসেবে পরিচিত ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখর থাকে। কিন্তু এই জনবহুল বাজার এলাকায় রাস্তাঘাটের অব্যবস্থাপনা, ফুটপাত দখল আর অস্বাস্থ্যকর পরিবেশে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

রোদ উঠলেই গোয়ালাবাজারের প্রধান সড়ক ও গলিগুলোতে উড়তে থাকে ধুলাবালি। এতে শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন সাধারণ মানুষ। আবার সামান্য বৃষ্টিপাত হলেই রাস্তাগুলো কাদায় ভরে যায়, সৃষ্টি হয় চলাচলে চরম দুর্ভোগ।

এছাড়া বাজারের ফুটপাত ও সড়কের উল্লেখযোগ্য অংশ দখল করে বসেছে ভ্রাম্যমাণ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। এতে সাধারণ মানুষের হাঁটার জায়গা সংকুচিত হয়ে পড়েছে। রাস্তায় যানজট লেগেই থাকে, যা মানুষের সময় ও শ্রম নষ্ট করছে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, বাজারের বিভিন্ন জায়গায় নোংরা-আবর্জনা পড়ে থাকায় তৈরি হচ্ছে দুর্গন্ধ। অস্বাস্থ্যকর এ পরিবেশে প্রতিদিন বাজার করতে আসা ক্রেতারা যেমন সমস্যায় পড়ছেন, তেমনি এলাকার ব্যবসায়ী ও বাসিন্দারা ভোগান্তি পোহাচ্ছেন।

সচেতন নাগরিকরা মনে করেন, যথাযথ পরিচ্ছন্নতা কার্যক্রম, ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্তকরণ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না হলে গোয়ালাবাজারের এ সমস্যা আরও প্রকট আকার ধারণ করবে।

স্থানীয় জনগণের দাবি— দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে গোয়ালাবাজারকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক বাণিজ্যিক নগরীতে রূপান্তরিত করা হোক।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামায় চেয়ারম্যানদের স্বাক্ষর দিচ্ছেন বিএনপি নে

1

রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে এনটিআরসিএর হাতে প্রধান ও সহ.প্রধান

2

হাকিমপুরের হিলিতে বিএনপির এক নজরকাড়া মোটরসাইকেল শোডাউন

3

মণিরামপুরে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের যৌথ সভা

4

বারহাট্টায় গভীর রাতে লাগা আগুনে পুড়ল ১ টি গার্মেন্টস দোকান

5

ভূরুঙ্গামারীতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রাণবন্ত কুইজ প্

6

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

7

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল

8

মাদারীপুরের ঐতিহ্য "শ্রীশ্রী সরস্বতী পূজার" প্রস্তুতি সম্পন্

9

বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দ

10

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত অংশগ্রহণকারীদের মাঝে পু

11

সিরাজগঞ্জে পদ ফিরে পেলেন বিএনপির দুই নেতা

12

জঙ্গি হামলায় ঝালকাঠির দুই বিচারক হত্যার ২০ তম বছরে শোক শ্র

13

সারা বাংলাদেশের অ্যাম্বুলেন্স মালিকদের কর্ম বিরতি কর্মসূচী স

14

বেতন-স্কেল ১০ম গ্রেডের দাবীতে মাদারীপুরে মেডিকেল টেকনোলজিস্ট

15

নিয়ামতপুর এ নির্বাচনী পরিবেশ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ

16

কেশবপুরে ঘেরে মাছের খাদ্য হিসেবে পোল্ট্রি বিষ্ঠা ব্যবহার: ৫০

17

রায়গঞ্জ ও উল্লাপাড়ায় অবৈধ ইটভাটায় অভিযান

18

বেগম জিয়া সবার মাঝে আজীবন উজ্জল নক্ষত্র হয়েই থাকবেন: মিনু

19

হবিগঞ্জের আজমিরীগঞ্জে চোলাই মদ সহ একজনকে গেপ্তার করেছে সেনাব

20