জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

উথলী বাসস্ট্যান্ডে ভোক্তা অধিকারের অভিযান, অনুমোদনহীন বীজ বিক্রিতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

 তরিকুল ইসলাম..



চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড এলাকায় অনুমোদনহীন ও অসত্য তথ্যযুক্ত বীজ বিক্রির অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন হাসান।

তিনি জানান, নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করা ও সঠিক মান যাচাই ব্যতীত বীজ বিক্রির অভিযোগে উথলী বাজারের দুটি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় জরিমানা করা হয়েছে। এর মধ্যে আব্বাস উদ্দীনের প্রতিষ্ঠান মেসার্স জোয়াদার বীজ ভাণ্ডারকে ১০ হাজার টাকা এবং মেসার্স মল্লিক ট্রেডার্সকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ধানসহ অন্যান্য বীজ যথাযথ অনুমোদন, তথ্য ও মান যাচাই ব্যতীত বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।
এসময় জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের কর্মকর্তারা ও জীবননগর থানা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ারা স্টুডেন্টস এসোসিয়েশনের ৪৪ সদস্যের কার্যনির্বাহী পরিষ

1

মীরসরাইয়ে ট্রাকের চাপায় মাদরাসাছাত্রীসহ নিহত ২, আহত ৪

2

‎নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া

3

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারীর ম

4

দৌলতপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সভাপতি এরশাদ সম্পাদক রি

5

বিয়ানীবাজারে বিজিবির অভিযানে কোটি টাকার অবৈধ ভারতীয় জিরা জব্

6

কাদামাটি দিয়ে সড়ক সোল্ডার, অভিযোগ এলাকাবাসীর

7

মাধবপুরে স্বামীর হাতে স্ত্রী খুন বালুর স্তূপ থেকে লাশ উদ্ধার

8

ঈশ্বরগঞ্জে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী

9

নীলফামারীতে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা ট্যাপেন্টাডেলসহ দুই

10

গোপালপুরে ট্যালেন্টহান্ট স্কলারশীপ প্রোগ্রাম–২০২৫ অনুষ্ঠিত

11

মানিকগঞ্জ সদর হাসপাতালে এক নারীকে ধর্ষণ -২ আনসার সদস্য গ্রেফ

12

নরসিংদীর শিবপুরে অস্ত্র ও মাদক জব্দ, ৭ জন গ্রেপ্তার

13

নাসিরনগরে সংঘর্ষ পরবর্তী চলছে ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগ

14

দেশে বন্ধ হচ্ছে ক্লিনফিডবিহীন স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন

15

গঙ্গা ব্যারেজ তৈরি হলে ৫০ লাখ টন খাদ্য উৎপাদন হবে

16

ইটবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল রাবিপ্রবির গাড়ি

17

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ফুলবাড়ীতে দোয়া মাহফিল ও কো

18

চট্টগ্রাম মহানগরী জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

19

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে বরিশালে জেলা আইনজীবী ফোরা

20