মোঃ মাহে আলম মাহী
প্রকাশঃ 2-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ঈদের বাজারে কর্মব্যস্ত ভোলার কামাররা, নেই আগের মতো বিক্রির জোয়ার

কোরবানির ঈদ মানেই দা, ছুরি, বটি, চাপাতিসহ নানা রকম জবাইয়ের সরঞ্জামের চাহিদা। সেই চাহিদা মেটাতে ভোলার কামাররা দিনরাত ব্যস্ত সময় পার করছেন। শহরের কালিনাথ রায়ের বাজারসহ বিভিন্ন স্থানে কামারশালাগুলোতে টুংটাং শব্দে চলছে দা-ছুরি তৈরির কাজ।
তবে কামারদের মুখে নেই আগের মতো আনন্দ। তারা জানাচ্ছেন, এখন আর তেমন বিক্রি নেই। কয়লা ও লোহাসহ অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় লাভ হচ্ছে না বললেই চলে।
কামার ইব্রাহীম বলেন, ‘‘সারা বছর তেমন কাজ পাই না। ঈদের সময়ই একটু আয় হয়। কিন্তু খরচও বেড়েছে। আগের মতো লাভ হয় না। তারপরও বাপ-দাদার পেশা, ছাড়তেও পারছি না।’’
তিনি আরও জানান, পশু জবাইয়ের ছুরি ৮০০ থেকে ১৫০০ টাকা, দা ৬০০ থেকে ৯০০, বটি ১০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কাজের লোকের সংকটও রয়েছে।
কামাররা আক্ষেপ করে বলেন, কামারপেশাকে ডিজিটাল সুবিধার আওতায় না আনার ফলে অনেকেই বাধ্য হয়ে পেশা পরিবর্তন করছেন।
ক্রেতারাও বলছেন, ঈদে সরঞ্জামের দাম কিছুটা বেশি হলেও কোরবানির জন্য এসব তো লাগবেই। তবে এখন কোরবানির পশু কেনার চেয়ে বেশি সময় লাগছে দা-ছুরি তৈরি করতে।
ঈদের আগে খানিকটা প্রাণ ফিরে পেলেও সরকারি সহায়তা ছাড়া কামারশিল্পের অস্তিত্ব রক্ষা কঠিন হয়ে উঠছে বলেও মত দিয়েছেন সংশ্লিষ্টরা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার রায় নিয়ে নাশকতা ঠেকাতে নিয়ামতপুরে বিএনপির অবস্থা

1

বাবাকে গ্রেফতারের পর নিয়মিত আমাদের খোঁজখবর নিতেন খালেদা জিয়া

2

সিলেটে বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান

3

বকশীগঞ্জ উপজেলায় উদ্ধার হলো ৫০- এর দশকের ঐতিহাসিক সরকারি গাড়

4

ব্রাহ্মণবাড়ীয়ায় জুলাই যুদ্ধে অংশ নেয়া শতাধিক শিক্ষার্থী ছাত্

5

চাঁপাইনবাবগঞ্জে ধানের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

6

আমি কীভাবে ‘ভাই ব্যবসা’ করলাম? প্রশ্ন মীর স্নিগ্ধের

7

পানছড়ির কচুছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয়

8

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কাজিপুর উপজেলা বিএনপির বিক্

9

আনোয়ারায় উদ্ধার দুই শিশুর বাবা পুলিশি হেফাজতে

10

ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা-আখাউড়ার মনোনয়ন নিয়ে তৃণমূলের ক্ষো

11

সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন দাবীতে উত্তাল টাঙ্গাইল

12

ঝিনাইদহের কালীগঞ্জে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন খতম

13

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতার গ্রেফতার নিয়ে প্রতিবাদ

14

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. ফজল শেখ

15

ঠাকুরগাঁও ২ ও ৩নং আসনে এনসিপির প্রার্থী রবিউল ও সেলিম

16

আমরা বৈষম্যমুক্ত ছাতক–দোয়ারা গড়তে চাই: সাংবাদিকদের সঙ্গে মতব

17

আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবসে সেনবাগে র‍্যালী

18

স্ত্রী-সন্তান হারানো তিনদিন পর মিল্লো ছাত্রলীগ নেতার জামিন

19

ভাঙ্গুড়ায় দম সিনেমার পূজা চেরির গায়েহলুদের ভিডিও ফাঁস

20