জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ইন্দুরকানীতে পারিবারিক বিরোধে ভাতিজার দায়ের কোপে চাচা গুরুতর আহত

পিরোজপুরের ইন্দুরকানীতে সুপারি পাড়া নিয়ে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার দায়ের কোপে চাচা ধীরেন্দ্র নাথ বৌদ্ধ (৫০) গুরুতর আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, ধীরেন্দ্র নাথ বৌদ্ধ তার নিজস্ব বাগানের সীমানার মধ্যে সুপারি পাড়ছিলেন। এ সময় একই এলাকার হরোলাল বৌদ্ধের ছেলে ও তার ভাতিজা সোহাগ বৌদ্ধ সুপারি গাছ নিজের দাবি করেন এবং পাড়তে নিষেধ করেন। উভয়ের মধ্যে কথা কাটাকাটি হলে উত্তেজিত হয়ে সোহাগ তার হাতে থাকা ধারালো দা দিয়ে ধীরেন্দ্রনাথ বৌদ্ধকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

আহত ধীরেন্দ্র নাথ বৌদ্ধ জানান, আমি আমার জমির ভিতরে সুপারি পাড়ছিলাম। ভাতিজা এসে গাছ নিজের দাবি করে বাঁধা দেয় এবং একপর্যায়ে দা দিয়ে কুপিয়ে জখম করে।

অভিযুক্ত সোহাগ বৌদ্ধকে মুঠোফোনে যোগাযোগের করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

ইন্দুরকানী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, বিষয়টি আমরা জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি উদ্যোগের মতো বিনিময় সভা র আয়োজন

1

আজ ঐতিহাসিক ১১ ডিসেম্বর, হিলি শত্রুমুক্ত দিবস

2

তালাবদ্ধ কয়রার উত্তর বেদকাশী উপস্বাস্থ্য কেন্দ্র ;সেবাবঞ্চি

3

জামালপুরে মিথ্যা তথ্য দিয়ে গণ মাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবা

4

বেতন বোনাসের জন্য গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন

5

নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপ

6

সিলেটের রেলগেইট এলাকা থেকে ৩ জুয়াড়ি গ্রেপ্তার

7

বগুড়ায় দেশীয় অস্ত্র সহ দু'জন আটক

8

অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের মানব বন্ধন

9

অবৈধ ভাবে ফুটপাত দখল

10

হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নৌ অঞ্চলের কমান্ড

11

"দেশ গড়ার পরিকল্পনা" আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্ম

12

জয়পুরহাট চিনিকলের সামনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্

13

পার্বতীপুরে নূরুল হুদা বাবুর জনসভা অনুষ্ঠিত

14

বিরামপুরে ভোট কেন্দ্রে পরিদর্শন ও উঠান বৈঠক করেন অতিরিক্ত ডি

15

ধানের শীষের প্রচারণার অংশ হিসেবে পদযাত্রা ও গণসংযোগ রংপুর- ব

16

সাটুরিয়ায় ১০ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

17

মাদ্রাসা শিক্ষকের বেদম প্রহারে শিক্ষার্থী গুরুত্বর অসুস্থ

18

মাদারীপুরে -সবজির মূল্য নিম্নমুখী, ক্রেতাদের স্বস্তি

19

১৩ দফা দাবি নিয়ে চট্টগ্রামে ঐতিহাসিক লালদীঘি ময়দানে বৃহত্তর

20