জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ইউএনও মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে লোহাগাড়ায় সমন্বয় সভা

 মনির আহমদ আজাদ


লোহাগাড়া উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা ও বিভিন্ন সরকারি 

দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের লক্ষ্যে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত 

হয়েছে। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল 

ইসলামের সভাপতিত্বে আজ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ 

কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা

 সহকারী কমিশনার (ভূমি) মং এছনসহ উপজেলার বিভিন্ন সরকারি

 দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট 

কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সরকারি

সেবা কার্যক্রমের মান, জনদুর্ভোগ কমাতে গৃহীত পদক্ষেপ এবং আন্তঃদপ্তর সমন্বয়ের

 বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে ইউএনও মো.

 সাইফুল ইসলাম বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারি দপ্তরগুলোর মধ্যে 

নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সময়মতো উন্নয়ন 

প্রকল্প বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ 

করেন। পাশাপাশি সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব 

পালনের নির্দেশ দেন। সভায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সমাজসেবা, সামাজিক 

নিরাপত্তা কর্মসূচি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও পানি সরবরাহ, সড়ক 

যোগাযোগসহ বিভিন্ন খাতের বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয়। বিভিন্ন দপ্তরের 

কর্মকর্তারা তাদের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং বিদ্যমান সমস্যা ও করণীয় 

বিষয়ে মতামত প্রদান করেন। সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য

 সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। নিয়মিত মাসিক

 সমন্বয় সভার মাধ্যমে উপজেলা পর্যায়ে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও

জনবান্ধব হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।  

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে বনবিভাগের অভিযানে ১০০ ঘনফুট কাঠসহ গাড়ি জব্দ

1

রংপুর (সদর ৩) আসনে জাতীয় পার্টির মনোনয়ন উত্তোলন

2

উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরার ৪ টি আসনে ২৯ প্রার্থীর মনোনয়নপত্

3

পুলিশের নতুন পোশাক নিয়ে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া

4

মানিকগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ শীর্ষ মাদক ক

5

১৬ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে শহীদদের দিবসে বিনম্র শ্রদ্ধা

6

জামাই বাড়িতে ওজু করতে গিয়ে নদীতে ডুবে নারীর মৃত্যু

7

ভোট হবে উৎসবমুখর, দুশ্চিন্তার কিছু নেই: আদিলুর রহমান

8

চকরিয়ায় নতুন হাওয়া

9

ধামরাইয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

10

নোয়াখালী ২ আসনে মনোনয়ন প্রত্যার করেন তোফাজ্জল হোসাইন মানিক

11

হবিগঞ্জ -৩ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন চৌধুরী আশরাফুল ব

12

নারায়ণপুর গ্রামে লেকাত গাজীর জমি জৌরপূর্বক ভাবে দখল করা হয়

13

সন্ত্রাসী মোজাম্মেলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী (১ম পর্ব)

14

মিঠাপুর জমিদার বাড়ী " মাদারীপুর জেলার -ঐতিহাসিক প্রত্নতাত্ত্

15

টাঙ্গাইলের নাগরপুরে যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন

16

কালিগঞ্জ সদরে সাতক্ষীরা ৩ আসনের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্

17

নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা

18

জৈন্তাপুরের লাল শাপলা বিল এখন কচুরিপানার দখলে

19

কয়রায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষ

20