জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ইউএনও'র বিরুদ্ধে সংবাদ প্রচার, প্রতিবাদে রাস্তায় সহস্রাধিক মানুষ

মোঃ মোশাররফ হোসেন।।

সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার হওয়ায় রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন সহস্রাধিক মানুষ। শনিবার দুপুরে উপজেলার সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে উপজেলাবাসীর ব্যানারে এ মানববন্ধন করেন উপজেলাবাসী।

তারা বলেন, আমাদের ইউএনও মানবিক।
তিনি আসার পর থেকে এই উপজেলায় নদী খেকো ও চোরাচালান, দখল, টেন্ডারবাজি কমেগেছে। প্রত্যেক দিন নদী পথে মোবাইল কোর্ট পরিচালনা করে অসাধু সিন্ডিকেটের কাছে আতঙ্কে পরিণত হয়েছেন তিনি। যা আমাদের উপজেলায়বাসীর জন্য স্বস্তির খবর।

বক্তারা আরো বলেন, আর তাতে কোনঠাসা হয়ে এই চক্রটি একটি গণমাধ্যমে ভূয়া সংবাদ প্রচার করিয়েছে। যাতে করে তারা তাদের ব্যাক্তিগত ফায়দা হাসিল করতে সুবিধা হয়। এমন মিথ্যা নিউজের প্রতিবাদ জানিয়ে জড়িতদের প্রতি আইনানুগ ব্যাবস্থা গ্রহনের দাবি জানাই।

জানা যায়, গত বছরের নভেবরের ১১ তারিখে ছাতক উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন তরিকুল ইসলাম। তার দায়িত্ব গ্রহণের মাত্র ২০০ কার্যদিবসেই তিনি দায়ের করেছেন ২৪০টি মামলা। যা উপজেলার অতীতের ১৬ বছ‌রের সব রেকর্ড ভেঙে দিয়েছে। মাদক, ইজারা বহির্ভূত বালু উত্তোলন, পরিবেশ আইন, ভোক্তা অধিকার ও সড়ক পরিবহন আইন ভঙ্গের বিরুদ্ধে প্রতিদিনই পরিচালিত হচ্ছে মোবাইল কোর্ট অভিযান।

ইউএনও’র দুঃসাহসী নেতৃত্বে গত কয়েক মাসেই দায়ের হয়েছে ৭২টি মাদক মামলা। আদালতের মাধ্যমে সাজা ভোগ করেছে সমসংখ্যক অপরাধী। এতে মাদক সিন্ডিকেট বালু পাথর লুটপাটকারীরা  দিশেহারা হয়ে পড়েছে। এছাড়াও ইজারা বহির্ভূত নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে চলছে নিয়মিত অভিযান। এ পর্যন্ত দায়ের হয়েছে ১৫টি মামলা। জব্দ করে‌ছেন প্রায় ৫ কোটি টাকা মূল্যের ড্রেজার, বাল্কহেড, স্টিল নৌকা ও ৫০ হাজার ঘনফুট বালু।

মৎস্যজীবী সমিতির সভাপতি নুর ইসলাম বলেন, আমরা জনবান্ধব একজন কর্মকর্তা পেয়েছি। সম্প্রতি তার মাদক, বালু খেকো, টেন্ডারবাজ, নদী পথে চাঁদাবাজী এবং অসাধু টিকাদারদের বিরুদ্ধে কঠোর ছিলেন। এজন্য তিনি সবার চক্ষুশূলে পরিণত হয়ে পড়েন। ফলে এসব সিন্ডিকেট কোনো উপায়ন্তর না পেয়ে মিথ্যা সংবাদ প্রচার করিয়েছে। আমরা এসব ফ্যাসিস্টের দোসরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহনের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাই।

সিএনজি অটোরিকশা চালক ইউনিয়ন শ্রমিক নেতা সাহাব আলী বলেন, আমরা ছাতক উপজেলাকে লুটেপুটে খেতে দিবো না। এর পিছনে যারা ইনভেস্ট করতেছে তারা ফ্যাসিস্ট। এর প্রমাণ আমাদের কাছে আছে। এরকম জনবান্ধব কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের  তীব্র নিন্দা জানাই।

ছাত্রনেতা সাদেক আহমদ বলেন, ফাটাকেস্টের গল্প আমরা টেলিভিশনে দেখেছি। কিন্তু আমাদের সু ভাগ্য এখন বাস্তবে আমাদের ইউএনও'র কর্মকাণ্ডে সেই ফাটাকেস্টের চরিত্র দেখতে পাচ্ছি। কিন্তু কিছু ফ্যাসিস্টের দোসর চাচ্ছে আমাদের উপজেলাকে লুটেপুটে খেতে। আমরা তা হতে দিবো না।

এছাড়াও, ছাত্রনেতা মতিউরের পরিচানায় বক্তব্য রাখেন মৎস্যজীবী সমিতির সভাপতি সেক্রেটারি শাহজাহান মিয়া, হিউম্যান হিলার সমিতির সাধারণ সম্পাদক আসবর আলী, ছাত্রনেতা রুহুল আমিন, জাকির হোসেন, তাজুল ইসলাম, সমাজসেবী আজিম উদ্দিন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলার সাধারণ মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৃঙ্খলা উপকমিটির সভা অনুষ্ঠিত

1

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

2

চাঁপাইনবাবগঞ্জে ট্রেন লাইনচ্যুত হয়ে সাড়ে সাত ঘণ্টা পর চলাচ

3

একনেকে অনুমোদন পেল নোবিপ্রবির ৩৩৪ কোটি টাকার প্রকল্প

4

বেরোবিতে রিসার্চ মেথোডোলজি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

5

লালমনিরহাটে মহাসড়ক বন্ধ থাকার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

6

চৌদ্দগ্রামে মিতল্লা সড়ক নির্মাণে অনিয়ম

7

বাউরা আলিম মাদ্রাসায় অসৎ পন্থা অবলম্বন করে কমিটি গঠন

8

সাতক্ষীরায় জেলা জাতীয় যুব শক্তির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন

9

সুন্দরবন থেকে ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার ফাঁদ জব্দ

10

আনোয়ারার কৃতি সন্তান নিজ হাতে তৈরি গাড়ি খুব শিগগিরই বাজার আস

11

তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন নিয়ামতপুরে দুঃস্থ্য ও অসহায়দের

12

বড়লেখায় জোড়া খুন গুরুতর আহত ১

13

ঘন কুয়াশায় ঢাকা বরিশাল মহাসড়কে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহ

14

চরকাউয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

15

মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়নে ফসলি জমি থেকে অবৈধ মাটি কাটার ম

16

ভাঙ্গড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রদল নেতার বাবার মৃত্যু

17

শিবচরে শীতের আগমনে ব্যস্ত সময় কাটাচ্ছে লেপ-তোশক কারিগর

18

হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি : মির্জা ফখর

19

আজকের প্রতিপক্ষরাই অতীতে আপস করেছে

20