মোঃ তৌহিদুর রহমান
প্রকাশঃ 24-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

আসন্ন ঈ‌দে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলবে

পবিত্র ঈদুল আজহা ২০২৫ উপলক্ষে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঈদের আগাম প্রস্তুতির অংশ হিসেবে শ‌নিবার ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ। বিশেষ করে কোরবানির পশুবাহী ট্রাক পারাপারে থাকবে বিশেষ ব্যবস্থা, যাতে করে পশুবাহী যানবাহনগুলো দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারে এবং কোরবানির পশুর সুরক্ষা নিশ্চিত হয়। এছাড়া বা‌ড়তি ভাড়া নি‌লে তা‌দের বিরু‌দ্ধে ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে। জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে প‌রিচালনা করা হ‌বে ভ্রাম‌্যমান আদালত।
সমন্বয় সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক  সুলতানা আক্তার।
সভায় আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ আনোয়ার হোসেন সরকার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) শ্রীনাথ সাহা, ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) আতাউর রহমান খান, বিআরটিএর সহকারী পরিচালক মোহাম্মদ নাছির উদ্দিন, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন, বিআইডব্লিউটিএ টিআই সাগর মল্লিক,
জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি জুয়েল,
বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি রমজান আলী, লঞ্চ মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ মল্লিক।
সভায় সংশ্লিষ্টরা বলেন, ঘাট ব্যবস্থাপনায় সমন্বয় জোরদার করা হবে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্বে থাকবে এবং যেকোনো অনিয়ম বা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া বিশেষ করে গরু বোঝাই ট্রাক যেন দীর্ঘ সময় অপেক্ষা না করে, সেজন্য অগ্রাধিকার ভিত্তিতে পারাপারের ব্যবস্থা থাকবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ঈদের সময় যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পায়, তাই ঘাটে শৃঙ্খলা রক্ষা এবং নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করাই এই প্রস্তুতির মূল লক্ষ্য। সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোসেনপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন অপু গ্রেপ্তার

1

ঠাকুরগাঁওয়ে হোটেল থেকে ভোরে বেরিয়ে নিখোঁজ তিন ছাত্রীর খোঁজ

2

সাঁথিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

3

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) দিন

4

সংসদে আমি করতে পারি, তা আপনারা দেখেছেন ব্যারিস্টার রুমিন ফা

5

আমার তো শেষ সময়, তাই এবার ধানের শীষে ভোট দিয়ে আমাকে সুযোগ

6

নিজের ইচ্ছায় বিয়ে পরিবারের ইচ্ছায় তালাক স্ত্রীর ঝড় বৃষ্টি উপ

7

ফুলবাড়ীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য র

8

কুড়িগ্রামে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

9

ভালো নেই রাজবাড়ী জেলা টিমের অন্যতম ফুটবলার লিওন

10

অচেনা লুকে ‘হৃদায়ম’ নায়িকা

11

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে দুর্ধর্ষ আন্তঃজেলা

12

উত্তর সাগরে বিশাল উইন্ড ফার্ম প্রকল্পে যুক্তরাজ্যের যোগদান

13

ধনারামা নতুন কলি স্পোটিং ক্লাবের "ফ্রিজ কাপ মিনি ফুটবল টুর্ন

14

পটুয়াখালী-৩ আসনে দলের সিদ্ধান্ত, জোটের সিদ্ধান্ত যাই হোক, বি

15

গাজায় ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের শর্তগুলো

16

শিবচরে ‘রয়েল ইকো ভ্যালি’ প্রকল্প উদ্বোধন উপলক্ষে মতবিনিময়

17

হাবিবুর রহমান সুমন

18

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮ জনের পরিচয় নিশ্চিত, স্বজনদের আহাজ

19

মৌলভীবাজারে জামায়াতের গণঅবস্থান

20