জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

আশাশুনির তেঁতুলিয়া নদী ভাঙ্গন স্থান পরিদর্শণে ইউএনও কৃষ্ণা রায়

আনারুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরা। 

 আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া হামিউচ্ছুন্নাহ কওমিয়া ও হাফিজিয়া মাদ্রাসা এবং সংলগ্ন চড় জামে মসজিদ নদী ভাঙ্গনে কবলিত হওয়ায় ঘটনাস্থান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। বুধবার বিকালে তিনি ভয়াবহ ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করেন।
২০০৩ সালে প্রতিষ্ঠিত এলাকার স্বনাধন্য মাদ্রাসা ও জামে মসজিদ মরিচ্চাপ নদীর চর ভরাটি স্থানে প্রতিষ্ঠিত। নদী খননের সময় ভরাট এলাকা দিয়ে খনন কাজ না করে ভাঙ্গন এলাকা দিয়ে খনন করায় বছর না ঘুরতেই পুনরায় ভাঙ্গন ক্রিয়া শুরু হয়। একমাস পূর্বে এখানে দৃশ্যমান ভাঙ্গন শুরু হয় এবং এক সপ্তাহ আগে ২০/২৫ হাত বাঁধ ভেঙ্গে নদী গর্ভে বিলীন হয়ে যায়। এলাকার মানুষ স্বেচ্ছাশ্রম ও নিজেদের চেষ্টায় শতাধিক বাঁশ জোগাড় করে পাইলিং কাজ করান। বুধবার দুপুর নাগাদ পাইলিংসহ নতুন করে ভেঙ্গে নদীতে চলে যায়। বর্তমানে মসজিদের গা ধরা করেছে, ইমাম সাহেবের বাসা ভাঙ্গনের মুখে পড়েছে। মাদ্রাসা হুমকীর মধ্যে রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে মসজিদ, মাদ্রাসাসহ এলাকার অসংখ্য ঘরবাড়িতে নদী গর্ভে বিলীন হয়ে যাবে বলে শঙ্কা দেখা দিয়েছে।
কাদাকাটি ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক জহির উদ্দীনের উদ্যোগে ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবুর আমন্ত্রনে উপজেলা নির্বাহী অফিসার বুধবার ভাঙ্গন স্থান পরিদর্শন করেন। তিনি ভাঙ্গনের ভয়াবহতা দেখে শঙ্কা প্রকাশ করেন এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত পদক্ষেপ নিবেন বলে আশ্বস্থ করেন। এসময় ছাত্রদলের আতিক, বিএনপির তারিকুল খাঁ, বদরুল আলম, একরামুল মাস্টার, আজগর, আইনুর গাজী, রফিকুল সরদার, রাজু গাজী, বড় খোকন, মোসলেম, মানিক, খায়রুল, আল মামুন মোড়ল, বোরহান উদ্দীন বাবু, সাইদুল সরদার, আলেপ সরদার, ফারুক, করিম সানা, আলী হোসেন, ছালাম গাজী, লিটু সরদার, মসজিদের ঈমাম হুসাইন আহমেদ, মাদ্রাসার প্রধান শিক্ষক মিজানুর রহমান, সভাপতি লুৎফর রহমান, সেক্রেটারী নজরুল ইসরাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপি সাবেক আহবায়ক জহির উদ্দীন বলেন, আমরা সব সময় এলাকার মানুষের সহযোগিতায় ভাঙ্গন রোধে কাজ করছি। আমরা ইউএনও মহোদয়ের মাধ্যমে জেলা প্রশাসকের সহযোগিতায় দ্রুত কাজ পেতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা বিষয়ক

1

বর্তমান সাংবিধানিক কাঠামো শেখ হাসিনাকে স্বৈরাচারী করে তুলেছি

2

কালিয়াকৈরে যুবনেতা খন্দকার মোশাররফ হোসেনের ৩৮ তম শাহাদত বার

3

ভূরুঙ্গামারীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা শামসুল হক গ্র

4

বান্দরবানের লামায় সিনিয়র সহকারী জজ আদালত স্থাপনের দাবিটি এখন

5

পিতৃ পুরুষের আত্মার শান্তি কামনায় গীতা পাঠ ও মহাপ্রভুর ভোগরা

6

বেনাপোল বন্দরের এপিবিএন পুলিশের ৪০ সদস্যকে বদলি

7

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক

8

কাজিপুরে জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আর্থিক সহায়তা প

9

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা

10

ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে ভিডাব্লিউবি চাল বিতরণ চলমান

11

বিএনপির প্রচারণায় নতুন গতি: যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বাছি

12

জামুডঙ্গা আদর্শ দাখিল মাদ্রাসার কমিটির সভাপতি হলেন যমুনা টিভ

13

নকল দুধ তৈরিতে অভিযুক্ত আবুল বাশার ধরাছোঁয়ার বাহিরে

14

শিবগঞ্জে ছাত্র শিবিরের উদ্যোগে দারসুল কুরআন অনুষ্ঠিত

15

কাউনিয়ায় পুলিশ ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম বাবলু'র 'স্মৃতিচার

16

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও হেফজ খানার ছবক প্রদা

17

পোরশায় আওয়ামী লীগ নেতা তোজাম্মেল গ্রেপ্তার

18

শার্শায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪০ হাজা

19

নাসিরনগরে আইএলএসটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

20