জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আশাশুনিতে ICRDCV-II প্রকল্পের এ্যাডভোকেসি নেটওয়ার্কিং ও সহযোগিতা সভা অনুষ্ঠিত

এ,এইচ,এম,আনারুজ্জামান।।

আশাশুনিতে উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট সরকারি বিভাগ সমূহের (কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ) সাথে এ্যাডভোকেসি, নেটওয়ার্কিং ও সহযোগিতা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের সহযোগিতায় ইকো সোশ্যালডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে, ইনকুলুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিজ (ICRDCV-II) প্রকল্প এর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। ইএসডিও-আইসিআরডিসিভি-II প্রকল্পের ম্যানেজার মো: শামসুল হক মৃধার সঞ্চালনায় সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম, মুসলিম এইড ইউকে কান্ট্রি অফিসের প্রজেক্ট কো-অর্ডিনেটর (হিউম্যানিটারিয়ান) এস এম মনোয়ার হোসেন, সাংবাদিক বৃন্দ, ইউনিয়ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি এবং প্রকল্পের উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দুর্যোগ ঝুঁকি হ্রাস (DRR) ও জলবায়ু পরিবর্তন অভিযোজন (CCA) এর ক্ষেত্রে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ খাতের উন্নয়নে ইএসডিও ও মুসলিম এইড বাস্তবধর্মী কার্যক্রম বাস্তবায়ন করছে, যা স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখছে। সরকারি দপ্তরসমূহ সব সময় এ প্রকল্পের পাশে ছিল এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বাস প্রদান করেন।
সভায় উপকারভোগীগণ তাঁদের সফলতার অভিজ্ঞতা শেয়ার করেন এবং বলেন, প্রকল্পের সহায়তায় তারা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে টেকসই পদ্ধতি গ্রহণ করেছেন। দুর্যোগকালীন সময়ে জীবিকা রক্ষায় এটি তাদের অনেক উপকারে আসছে। তারা ইএসডিও ও মুসলিম এইডকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বলেন, "আমরা প্রায়ই ইএসডিও এবং মুসলিম এইডের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করছি। এ প্রকল্প দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করা হবে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা-২ আসনে জোটের স্বার্থে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে নি

1

স্বামীর সন্ধান ও শ্বশুরবাড়ির নির্যাতনের প্রতিবাদে নারীর সংব

2

ভোট হবে উৎসবমুখর, দুশ্চিন্তার কিছু নেই: আদিলুর রহমান

3

ফুলবাড়ীতে তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে বিজয় দিবসে খেলাধুলার আয

4

হোসেনপুরে ছাদ বাগানে বস্তা প্রযুক্তির আদা ও হলুদ চাষে রাজীবে

5

সংবাদ সম্মেলনে হান্নান মাসউদ মিথ্যাচার করেছেন অভিযোগ বিএনপির

6

নির্বাচনি এলাকায় ৩ দিনের সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক

7

ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট

8

রাজশাহী _১ আসনের জামায়াত প্রার্থী মনোনয়নপত্র জমা

9

ছাতকে লুটপাট ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে ৬ গ্রাম বাসীর

10

ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু

11

বারহাট্টায় শিক্ষক লাঞ্চিত, প্রতিবাদে ছাত্রদের মিছিল

12

স্টারলিংক কর্মসূচিতে নতুন মাইলফলক ছুঁলো স্পেসএক্স

13

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক

14

মাদারীপুরে জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে বিজ্ঞ প্যানেল আইন

15

সিলেটে প্রবাসী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি

16

৬ ঘণ্টা পর সড়ক ছাড়লেন ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা

17

আনোয়ারায় মাদকের রাজত্ব

18

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬ পালিত,

19

আজমেরী ওসমানের সহযোগী পাভেল অস্ত্রসহ আটক

20