জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

আনোয়ারার তরুণ সালমান চৌধুরীর অনন্য দৃষ্টান্ত : হাতে লিখছেন পুরো কুরআন

আনোয়ারা (প্রতিনিধি) চট্টগ্রাম। 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন গ্রামের তরুণ সালমান চৌধুরী আরফাত এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি ফজলুল হক চৌধুরী (প্রকাশ আবু তাহের)-এর পুত্র এবং বর্তমানে শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসায় কামিল প্রথম বর্ষে অধ্যয়নরত।

যেখানে অনেক তরুণ অবসর সময়ে মোবাইল বা আড্ডায় সময় নষ্ট করে, সেখানে সালমান চৌধুরী আরফাত বেছে নিয়েছেন ভিন্ন পথ। কলম হাতে নিয়ে তিনি শুরু করেছেন পবিত্র কুরআন মাজিদ হাতে লেখা। ইতিমধ্যে তিনি ১১ পারা লেখা সম্পন্ন করেছেন।

নিজের উদ্যোগ সম্পর্কে আরফাত বলেন, “অনলাইনে অতিরিক্ত সময় নষ্ট না করে, মৃত্যুর পরেও যেন আমার জন্য কবরে সাদকায়ে জারিয়া জারি থাকে — এই লক্ষ্যেই আমি হাতে কুরআন লিখছি। আমি মৃত্যুর পরেও যদি আমার পরবর্তী বংশের কেউ তেলাওয়াত করে, তাহলে সেই সাওয়াব যেন আমার কবরেও পৌঁছায়।”

সালমানের এই মহৎ উদ্যোগকে স্থানীয়রা দৃষ্টান্ত হিসেবে দেখছেন। তাদের মতে, এটি শুধু ব্যক্তিগত সাধনা নয়; বরং আগামী প্রজন্মের জন্যও এক অমূল্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদ্রাসার নবগঠিত কমিটি বিবি

1

আলোকিত প্রজন্মের উদ্যোগে শীতবস্র বিতরণ কর্মসূচি ২০২৫ ইং

2

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সরকারি কর্ম

3

মাদারীপুরে জামায়াতের এমপি প্রার্থীর সমর্থনে মোটরসাইকেল শোভায

4

বীর মুক্তিযোদ্ধ এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি

5

নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা

6

গজনী অবকাশ কেন্দ্রে নবনির্মিত জিপ লাইন শুভ উদ্বোধন

7

স্কুলে দীর্ঘ ছুটির ফাঁদে পড়াশোনা শিকেয় ওঠে

8

কমলগঞ্জে রেমিট্যান্স যোদ্ধা আন্ত:জেলা কাপ ক্রিকেট টূর্নামেন্

9

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জ

10

ঠাকুরগাঁও-২ আসনে এবি পার্টির ঈগল প্রতীকে লড়বেন সংসদ সদস্য প্

11

গাইবান্ধায় গাঁজাসহ দুইজন গ্রেফতার

12

শিবচরে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি

13

২০০ বছরের পুরনো কোরআন হাতে শপথ নিলেন মামদানি

14

মানবাধিকার কর্মী এনসিপি নেতা এড,মাহবুবকে এমপি নির্বাচিত করতে

15

মনিরামপুরে সাবেক আ’লীগ নেতার স্বতন্ত্র প্রার্থিতা ঘিরে বিতর্

16

বরিশালে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগে এ্যাডঃ আবুল কালাম শাহীন

17

নবাবগঞ্জ কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

18

সাদুল্লাপুরে গণঅধিকার পরিষদের কমিটির অনুমোদন

19

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে মহিলা দলের বহিষ্কৃত

20