জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে নিয়ামতপুরে জামায়াতের অবস্থান কর্মসূচি

আবু সায়েম 
বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচির বিরুদ্ধে নওগাঁর নিয়ামতপুরে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা শাখা অফিস, নিয়ামতপুর কার্যালয় উত্তর বাজার প্রাঙ্গণে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামী নেতা অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম। তিনি বলেন, “সরকার গণবিরোধী ও অগণতান্ত্রিক নীতিতে দেশকে অচল করার ষড়যন্ত্র করছে। লকডাউনের নামে জনগণের জীবিকা ও ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেওয়া এক অমানবিক সিদ্ধান্ত।”

বক্তারা আরও বলেন, দেশের অর্থনীতি ইতিমধ্যেই চরম সংকটে রয়েছে। এমন পরিস্থিতিতে লকডাউন ঘোষণা জনগণের দুর্ভোগ বাড়াবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের নিঃস্ব করে দেবে। তারা বলেন, জামায়াতে ইসলামী সর্বদা জনগণের পাশে থেকে অন্যায়, দুর্নীতি ও একচেটিয়া ক্ষমতার বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে।

অবস্থান কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে “লকডাউন নয়, জনকল্যাণ চাই”, “দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করো” ইত্যাদি লেখা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাংগাইলের নাগরপুরে বিজয় দিবস উদযাপন

1

কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

2

কোটালীপাড়ায়-মন্দিরে মন্দিরে "শ্রী শ্রী কার্তিক" পূজার প্রস্ত

3

আমরা বৈষম্যমুক্ত ছাতক–দোয়ারা গড়তে চাই: সাংবাদিকদের সঙ্গে মতব

4

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র সুসংহত হবে

5

ভাঙ্গুড়ায় বেগম খালেদা জিয়ার গায়েবী জানাজা অনুষ্ঠিত

6

মিরপুর উপজেলা স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা

7

স্কুলে দীর্ঘ ছুটির ফাঁদে পড়াশোনা শিকেয় ওঠে

8

সাটুরিয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

9

গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার - জননেতা সেলিম রেজা

10

হবিগঞ্জ -৩ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন চৌধুরী আশরাফুল ব

11

টাংগাইলের নাগরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের পরিচিতি সভ

12

কোম্পানিগঞ্জে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় নৌপথ অবরোধ ও অবস্থান ক

13

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন এর জ

14

ভালো নেই রাজবাড়ী জেলা টিমের অন্যতম ফুটবলার লিওন

15

ঠাকুরগাঁওয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রুহিয়ায় মা

16

আজ বুধবার কালিতলা বিগ বাজার এলাকায় নামবিহীন

17

কালকিনিতে লকডাউন সমর্থনে ককটেল বিস্ফোরণ

18

পার্বতীপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পূর্ণ বিজয়ীদের

19

হবিগঞ্জ -১ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ স্যজাত মিয়ার ফেসবুক প

20