জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

অবহেলিত কয়রায় উন্নততর স্বাস্থ্যসেবার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

এসকে এম মহসিন রেজা ।।

খুলনা সিটি শহর থেকে ১.শ কিলোমিটার দূরবর্তী স্থান দূর্গম উপকূলীয় উপজেলা কয়রার মানুষের স্বাস্থ্য সেবার সংকট নিরেসনে এবং সাত দফা দাবী আদায়ের লক্ষ্যে উপজেলা কয়রায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কয়রার ব‍্যস্ত তম সড়ক উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ মানবাধিকার ব‍্যুরোর কয়রা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে উল্লেখিত দাবিগুলোর একত্বতা পোষণ করে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট জনসাধারণ অংশ গ্রহন করে।
বাংলাদেশ মানবাধিকার ব‍্যুরোর উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন কয়রা সদর ইউনিয়নের সাবেক বার বার নির্বাচিত চেয়ারম্যান জনাব এইচ এম শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাষ্টার সদরউদ্দিন আহমেদ, বাংলাদেশ মানবাধিকার ব‍্যূরোর উপজেলা শাখার নির্বাহী সদস্য প্রভাষক নূরুজ্জমান সহ অন‍্যান‍্য সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন কয়রা উপজেলার সকল শ্রেণি পেশার নাগরিক বৃন্দের পাশাপাশি বিশিষ্ট সমাজ সেবক এবং সকল সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন যে, জেলা শহর খুলনা থেকে আমাদের উপজেলাটি প্রায় ১ শ কিলোমিটার দূরে যা দূর্গম উপকুলীয় অঞ্চল হিসেবে পরিনিত যেখানে উন্নত স্বাস্থ্য সেবা বলতে কিছুই অবশিষ্ট নাই। 
নাম মাত্র স্বাস্থ্য কমপ্লেক্সে চরম চিকিৎসক সংকট, অবকাঠামোগত দূর্বস্থা ও প্রয়োজনীয় সেবা না থাকায় এ অঞ্চলের মানুষকে নুন্যতম চিকিৎসার জন্য সুদূর ১শ কিলোমিটার পথ অতিক্রম করে জেলা শহরের উদ্দেশ্যে ছুটতে হয় যা চিকিৎসা সেবার চরম ভাবে বিঘ্ন হয়।
মানববন্ধনে অংশ নেওয়া উপস্থিত বক্তাদের মধ্যে সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব এইচএম শাহাবুদ্দিন আহমেদ বলেন যে, এখানে দীর্ঘ তিন বছর যাবৎ সিজার সহ সবধরনের অপারেশন বন্ধ থাকা এবং নেই কোনো পরীক্ষা-নিরীক্ষার সু ব‍্যবস্থা, যার কারণে বিনা চিকিৎসায় রোগীর অসুস্থতা প্রকট আকার ধার করছে।
এছাড়া অনুষ্ঠানে বক্তারা বলেন যে, নামমাত্র ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল কার্যত ১৯ শয্যার ভবনে সীমাবদ্ধ, আর ৩১ শয্যার ভবন পরিত্যক্ত অবস্থায় এবং ২০২২ সালের বরাদ্দ পাওয়া নতুন ভবনের কাজ ও স্থবির হয়ে পড়েছে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন যে, উপজেলায় কোনো নারী চিকিৎসক নেই। শিশু বিশেষজ্ঞ ছাড়া অত্যন্ত প্রয়োজনীয় গাইনী, সার্জারি, মেডিসিন বিশেষজ্ঞ সহ কোনো জুনিয়র কনসানটেন্ট পদের বিপরীতে চিকিৎসক নেই।
সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে কোনো চিকিৎসক পদায়ন করা হলেও আবাসিক ভবনের সু ব‍্যবস্থা না থাকার অজুহাতে কয়রায় অবস্থান করেনা। খুলনা শহর থেকে মাঝে মাঝে দু একদিন নামমাত্র সেবাদিয়ে পুরো মাসের বেতন ভোগ করে।
এক্ষেত্রে কয়েক জন মেডিকেল অফিসার বিপুল জনগোষ্ঠীর সেবা দিতে হিমশিম খাচ্ছে। ফলে রুগীর স্বাস্থ্য সেবার চরম হুমকির মধ্যে পড়ে যায় যা একজন রুগীর মৃত্যু ঝুঁকির আশংকা থাকে।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার সাত ইউনিয়নের মধ‍্যস্থান কয়রা সদর এ অবস্থিত একমাত্র উপ স্বাস্থ্য কেন্দ্রটি জনবল ও অবকাঠামো সংকটে বন্ধ রয়েছে।
মানববন্ধন শেষে উপস্থিত সকলেই স্বাস্থ্য অধিদপ্তর বরাবর একটা স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আব্দুল্লাহ আল বাকীর নিকট হস্তান্তরের পাশাপাশি কয়রার দুঃখী জনমানুষের মৌলিক স্বাস্থ্যসেবার আওতায় আনতে দূরত্ব কর্যকর উদ্যোগ গ্রহনে যথাযথ কতৃপক্ষের সদয় হস্তক্ষেপ কামনা করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাগলা মসজিদের দানবাক্সে এবার ৩৫ বস্তা টাকা

1

তালায় সাসের SMART প্রকল্পের স্টাফ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনু

2

ঢাকা ১: ভোটের মাঠে ফিরলেন হাত পাখা ও হরিণের প্রার্থী

3

রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে এনটিআরসিএর হাতে প্রধান ও সহ.প্রধান

4

বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে "নো প্রমোশন,

5

দাওগাও ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

6

কুলাউড়ায় জলাতঙ্ক আতঙ্ক চরমে

7

সীমান্ত এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই

8

চাঁপাইনবাবগঞ্জে ঢালাইয়ের মেশিনবাহী ট্রলি উল্টে এক নির্মাণ শ

9

নাসিরনগরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

10

আলফাডাঙ্গায় শতকোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার,

11

জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন- ল

12

লিবিয়া সমুদ্রপথে আবারো নৌকাডুবি

13

নাসির নগরে ব়্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩

14

বগুড়া শেরপুর মির্জাপুরে ১৫৭টি ১০০০ টাকার জাল নোটসহ ৩ জাল কার

15

রংপুর (সদর ৩) আসনে জাতীয় পার্টির মনোনয়ন উত্তোলন

16

চাঁপাইনবাবগঞ্জে ১২ গ্রাম হেরোইন সহ একজন মাদক ব্যবসায়ী আটক

17

সুনামগঞ্জের সুরমা নদী(রামনগর ডোয়ার)দখল

18

সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের কবলে পড়া ১৩ জেলেকে জীবিত উদ্ধার

19

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাহিত্য মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাব

20