জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

অবশেষে বদলি আদেশ রায়পুরের আলোচিত সমালোচিত ইউএনও ইমরান খান

রায়হান হোসেন।।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান খানকে অবশেষে বদলি করা হয়েছে। তাকে রাঙ্গামাটি পার্বত্য জেলায় যোগদানের নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনস্বার্থে জারি করা এ বদলি আদেশ ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

ইমরান খানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দায়িত্বে অবহেলা, সরকারি কাজে অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিল। আওয়ামী ঘনিষ্ঠদের আশ্রয়–প্রশ্রয় দেওয়া, রাজনৈতিকভাবে বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসন এবং সাধারণ মানুষের অভিযোগ উপেক্ষা করার ঘটনাগুলো এলাকায় তীব্র অসন্তোষ তৈরি করে।

গত ১৫ ডিসেম্বর স্থানীয় জনগণ ও ছাত্র প্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইউএনও ইমরান খান আওয়ামী লীগপন্থী বিতর্কিত চেয়ারম্যানদের পুনর্বাসন করেছেন এবং দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেননি। সরকারি কাজে অবহেলা, দুর্নীতি ও পক্ষপাতমূলক আচরণের কারণে এলাকাবাসীর ক্ষোভ চরমে পৌঁছে যায়।

মানববন্ধনে বক্তারা ইউএনও ইমরান খানের স্বেচ্ছায় পদত্যাগ দাবি করেন এবং তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এর প্রেক্ষিতে তার বদলির আদেশও জারি হয়েছিল। কিন্তু অভিযোগ রয়েছে, ইউএনও নিজেকে পদে বহাল রাখতে ছাত্রদের একাংশ ও রাজনৈতিক কিছু ব্যক্তিদের ব্যবহার করে পাল্টা আন্দোলন সংগঠিত করেন। ফলে প্রশাসনিক সিদ্ধান্ত কার্যকর হয়নি এবং তিনি পদে বহাল থাকেন।

তবে সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে নতুন করে একাধিক অভিযোগ ওঠে এবং জনদাবি আরও প্রবল হয়ে ওঠে। জনপ্রশাসন মন্ত্রণালয় অবশেষে রায়পুর থেকে তাকে সরিয়ে রাঙ্গামাটিতে বদলির নির্দেশ জারি করে।

এলাকাবাসী বলছেন, ইউএনও শুধু রাজনৈতিক ঘনিষ্ঠদের সুবিধা দিয়েছেন তা-ই নয়, সরকারি দায়িত্ব পালনে নানাভাবে অব্যবস্থাপনা করেছেন। সাধারণ মানুষ মনে করছে, বদলি করাই যথেষ্ট নয়, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সুষ্ঠু তদন্ত করে দোষ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।

একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “আমরা বহুদিন ধরে এ ইউএনওর অন্যায় কর্মকাণ্ডে ভুগেছি। তাকে সরানো স্বস্তির হলেও যদি শাস্তি না হয়, ভবিষ্যতে অন্যরা একই কাজ করার সাহস পাবে।”

বদলির খবর রায়পুরে পৌঁছালে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই স্বাগত জানিয়ে পোস্ট দেন। স্থানীয়দের মতে, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা গেলে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার রোধ করা সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে জামায়াতের বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্

1

বগুড়ায় মুরগি চুরির বিরোধে ভুট্টোর পর মারা গেল প্রতিপক্ষের স্

2

ঈশ্বরগঞ্জের রাজিবপুরে একই রাতে তিন গ্রামে চুরি

3

পার্বতীপুরে হত্যা মামলাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর সংবাদ সম্

4

ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি হাবিবুর ইসলাম হাবিব

5

ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়

6

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্

7

সরাইলে ১৫ গ্রামের মানুষের যোগাযোগের ভরসা ৭০০ফুট লম্বা বাঁশের

8

টাংগাইলের নাগরপুরে নিজের ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন জামায়া

9

শৈলকুপায় অতর্কিত হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবী

10

তারেক রহমানকে স্বাগত জানাতে কক্সবাজার-২, আসনের বিএনপি'র ১০ হ

11

নওগাঁ–রাজশাহী সড়কে বালুবোঝাই ট্রাক খাদে, চালক অল্পের জন্য রক

12

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনু

13

বান্দরবানের, আলীকদমে তিন ইটভাটায় মোট ৯ লাখ জরিমানা

14

পাবনা ‎ঈশ্বরদী জেলা আমিরের উপরে আক্রমণ

15

ছাতকে লুটপাট ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে ৬ গ্রাম বাসীর

16

পার্বতীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র জোরদার পথসভা অনুষ্ঠি

17

শার্শায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

18

ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন

19

সংসদ নির্বাচন ২০২৬: আজ প্রতীক বরাদ্দ, জেলা প্রশাসকের কার্যাল

20