জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

বাবুগঞ্জে বিএনপির কর্মীসভা: জনগণের পাশে থেকে দেশ গড়ার অঙ্গীকার

মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।
বরিশালের বাবুগঞ্জ উপজেলা বিএনপির আয়োজিত কর্মীসভায় দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছেন ।

বিএনপি ক্ষমতায় গেলে তৃণমূলের কোনো রাস্তা-ঘাট কাঁচা থাকবে না, কেউ গৃহহীন থাকবে না এবং না খেয়ে থাকবে না। এটি আমার কথা নয়, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের অঙ্গীকার।”
তিনি আরও বলেন, সরকারের ছত্রছায়ায় গড়ে ওঠা একটি নতুন দল (এনসিপি) বিভিন্ন সময়ে পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছে। তাদের সমালোচনা করে তিনি বলেন —
“যারা একসময় গ্রামে বাইসাইকেলে চলাফেরা করত, তারা আজ পাজেরো জিপে ঘুরে বেড়ায়। অথচ বিএনপিকে চাঁদাবাজ বলে দোষারোপ করে। বিএনপি কখনো চাঁদাবাজি করে না এবং চাঁদাবাজদের প্রশ্রয়ও দেয় না।” নির্বাচন প্রসঙ্গে
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে জয়নুল আবেদিন বলেন —
“সংস্কারের অজুহাতে একটি পক্ষ নির্বাচন পিছিয়ে দিতে চায়, যেন বিনা নির্বাচনে ক্ষমতায় থাকতে পারে। যারা নির্বাচন এড়িয়ে যেতে চায় তারা প্রকৃত গণতন্ত্রে বিশ্বাসী নয়। সংস্কার ও বিচার একটি চলমান প্রক্রিয়া, তা শুধুমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারই করবে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে।”
নেতৃত্ব ও অংশগ্রহণ
কর্মীসভায় সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান।
বিশেষ অতিথি ছিলেন —
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান
সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন
উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ফরিদ হোসেন।
জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না
সভায় আরও বক্তব্য দেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
উপজেলার ছয়টি ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে কর্মীসভা বিশাল সমাবেশে পরিণত হয়।
মিলাদ ও দোয়া-মোনাজাত
কর্মসূচির শেষ পর্যায়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত ঢাকা রুট থেকে উধাও জাতীয় পতাকাবাহী বিমান সিডিউল

1

ভূরুঙ্গামারীতে ঘরের দরজা ভেঙ্গে ডাকাতি

2

বারহাট্টায় গুড একুয়াকালচার প্রাকটিস এন্ড ফুড সেইফটি বিষয়ক প্

3

কোটালীপাড়ায়-মন্দিরে মন্দিরে "শ্রী শ্রী কার্তিক" পূজার প্রস্ত

4

হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে ১,১৯৪ বস্তা সার জব্দ

5

ফুলবাড়ীতে আবাসিক ‎‌‌হো‌টে‌লে চলছে অনৈতিক কর্মকাণ্ড ক‌পোত

6

সিরাজগঞ্জ–১ আসনে সেলিম রেজাকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে

7

মিথ্যা মামলা ও জমি দখলের অভিযোগ ব্যবসায়ী পরিবারের

8

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপে পানি নেয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে

9

সকল ষড়যন্ত্র রুখে ইনসাফ কায়েমে মেহেরপুরে জামায়াতের বিশাল জনস

10

ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রাশেদ মাজমাদার শতাধি

11

সিরাজগঞ্জের রায়গঞ্জে রোপা আমন কেটেই সরিষা চাষে ব্যস্ত চাষি

12

গলাচিপায় ৮শত পিস ইয়াবা ও নারীসহ দুই মাদককারবারির আটক

13

সুন্দরবনে কাকঁড়া ও মাছ শিকারের সময় তিনজন জেলে আটক

14

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৮৭০ (আটশত সত্তর) পিস ইয়াবা ট্যাবল

15

কুয়েতের ই-ভিসা সহজিকরণ করায় আবেদনের হিড়িক

16

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠ

17

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সীমান্তের বিজিবির উদ্যোগে

18

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ফুলবাড়ীতে দোয়া মাহফিল ও কো

19

রায়গঞ্জে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদ

20