জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

বাঞ্ছারামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণা

মোঃ নাছির উদ্দিন।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা শুক্রবার  (২৯শে  আগস্ট) সকাল থেকে বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের বুধাইরকান্দি মৌলবী বাজার ও রাধানগর সাদ্দাম বাজার ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছে।
এ সময় তিনি ব্যবসায়ী, স্থানীয় জনগণ ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগ কর্মসূচিতে  জামায়াতের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা দোকানপাট, চা স্টল ও বাজারের সাধারণ মানুষের কাছে দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন চান।
দেওয়ান নকিবুল হুদা বলেন, জনগণ যদি আমাকে সুযোগ দেন, তবে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবামূলক কাজে আত্মনিয়োগ করব। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইসলামী মূল্যবোধ, ন্যায়ভিত্তিক সমাজ ও জনকল্যাণে কাজ করার সুযোগ দিন।
স্থানীয়রা জানান, প্রার্থীর সরাসরি জনগণের মাঝে উপস্থিতি তাদের কাছে ইতিবাচকভাবে ধরা দিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উজানচর  ইউনিয়ন জামায়াত ইসলামির সভাপতি মোহাম্মদ আলী লিটন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম বাবুল,
মানিকপুর  ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী,সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আক্তার হোসাইন, বাঞ্ছারামপুর উপজেলা জামায়াত ইসলামির ব্যবসায়ী ফোরামের সভাপতি মোঃ নাছির উদ্দিন মুন্সি,উজানচর ইউনিয়নের ছাত্র শিবিরের  সভাপতি মোঃ আবুকালাম আজাদ ও বিভিন্ন ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও সমর্থকগন অংশ গ্রহন করেন।
জানাযায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাঠ গোছাচ্ছে জামায়াতে ইসলামী। শুধু তাই নয়, দলটি ৩০০ আসনে প্রার্থীও ঠিক করে রাখছে। মাঠপর্যায়ে রোকনদের (শপথধারী সদস্য) মতামতের ভিত্তিতে এই প্রার্থী তালিকা নির্বাচিত করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বাঞ্ছারামপুর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর মৃত্যু নিয়ে স্বামীর হত্যা মামলা: ৮ বছর পর কবর থেকে ল

1

বরিশালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

2

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা, খুঁজে নিচ্ছে বিকল্প পথ

3

তুহিনকে হত্যার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা ও

4

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কাল ২৮ ডিসেম্বর শুরু হচ্ছে স্কু

5

ঐতিহ্যের নীরব সাক্ষী বালিয়াটি জমিদার বাড়ি: অবহেলায় হারিয়ে যে

6

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জননেতা সেলিম রেজার শ্রদ্ধাঞ্জলি

7

নওগাঁ-৪৯ মান্দা-৪ আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেলের শোডাউন

8

‎ঝালকাঠিতে নিখোঁজের ৮ ঘণ্টা পর সুগন্ধা নদীর পাড়ে নারীর মরদেহ

9

রাজশাহীর দুর্গাপুরে বিধবা নারীকে প্রাাণনাশের হুমকি

10

নান্দাইলে নবযোগদানকৃত ইউএনও ফাতেমা জান্নাতের পরিচিতি ও মতবিন

11

সিলেটে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ

12

কুলিয়ারচরে সরকারি জায়গা থেকে ২ লাখ টাকার গাছ কাটার অভিযোগ

13

নাসিরনগরে বাড়ছে শীতের প্রকোপ, ফুটপাতে শীতবস্ত্র বিক্রির ধূম

14

নিয়ামতপুর থানায় নবাগত ওসি মো. সফিকুল ইসলামকে উষ্ণ সংবর্ধনা

15

বেতন বন্ধে উত্তাল তারাকান্দি যমুনা সার কারখানা

16

কাজিপুরে সেলিম রেজার পক্ষে নারীদের সরব উপস্থিতি

17

ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়

18

ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির লটারি অনুষ্ঠিত

19

যৌথ অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৫ রাউন্ড গুলি ও ০১টি ছুরি স

20