জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিল্লিতে বৃষ্টি পড়লে বাংলাদেশে ছাতা ধরবে এটার জন্য মানুষ জীবন দেয়নি: সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

শফিকুল ইসলাম।।

জামালপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানে পর আবারও আগের ধারাবাহিকতায় চাঁদাবাজরা আসবে, খুনিরা আসবে, আবারও স্টেশন দখলকারীরা আসবে, ঘাট দখলকারীরা আসবে, দিল্লিতে বৃষ্টি পড়লে বাংলাদেশে ছাতা ধরবে। এটার জন্য মানুষ জীবন দেয়নি। প্রয়োজন হলে আবারও বাংলাদেশকে স্বাধীন করার জন্য রাজপথে মানুষ নামবে। রবিবার (০৭ আগষ্ট) বিকালে শহরের ফৌজদারী মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ৫৩ বছর দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে দিনের ভোট রাতে দেওয়া হয়েছে। ভোটকেন্দ্র দখল করে নিজেদের প্রার্থীর পক্ষে ব্যালট বাক্স ভরা হয়েছে। অযোগ্য লোকগুলোকে দিয়ে সংসদ বানিয়েছে, গানের আড্ডালয় বানিয়েছে। গানের আড্ডালয় কি আমাদের সংসদ, নাকি দেশ সুন্দর করার জন্য সংসদ? সেখানে তামাশা করা হয়েছে। তাই আমরা পিআর পদ্ধিতিতে নির্বাচন চেয়েছি, কেন? ৩৫ থেকে ৪০ শতাংশ ভোট পেয়ে যারা দেশ পরিচালনা করে, এককভাবে ক্ষমতায় যায়। এরপর সংবিধানকে চটি বই হিসেবে ব্যবহার করে, যখন মনে চায় সেই রকমই সংবিধান পরিবর্তন করে। তাই কেউ কথা না বললেও আমাদের কথা বলতেই হবে, ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভয় দেখিয়ে, চোখ রাঙিয়ে লাভ নেই।      
ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালাপুর জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামালের সভাপতিত্বে জনসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা: নাসির উদ্দিন, শুরা সদস্য ডা: সৈয়দ ইউনুছ আহাম্মদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারায় মুখ পুড়িয়ে ও পুরুষাঙ্গ কেটে অজ্ঞাত ব্যক্তিকে হত্যা

1

দুবলার চরে রাস পূজা ঘিরে বন বিভাগের নিরাপত্তা

2

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে

3

নাসিরনগরে ফুটপাতে জমে উঠেছে বাহারি ফুলের রঙিন শোভা বিক্রি ও

4

রাজশাহী শহরে প্রশাসন ম্যানেজ করেই চলছে পুকুর ভরাট

5

নওগাঁয় ডিবির অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

6

সদরপুরে বিএনপির শহীদুল ইসলাম বাবুলের মনোনয়ন পত্র জমা

7

পোস্টাল ব্যালটের নকশায় পরিবর্তনের সিদ্ধান্ত ইসির

8

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

9

ফরিদপুরে আলোচিত ও ভাইরাল সেই ছিনতাইকারী র‍্যাবের হাতে গ্রে

10

বাঞ্ছারামপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

11

মধুখালীতে সনাতনী ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান

12

বিশ্বের ষষ্ঠ নিরাপদ দেশের তালিকায় কুয়েত

13

তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে আনোয়ারা উপজেলা বিএনপির

14

নবাবগঞ্জে সরিষার আবাদ জনপ্রিয় হয়ে উঠেছে

15

লোককবি রাধারমণ দত্ত এর ১১০তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা

16

গহরডাঙ্গা মাদ্রাসার ৯০তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ থেকে শুরু

17

গোয়ালন্দে পুত্রবধূসহ ৩ জনের বিরুদ্ধে স্বর্ণালংকার ও নগদ অর্থ

18

সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন দাবীতে উত্তাল টাঙ্গাইল

19

মাদারীপুরে বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্ক বিয়ে করতে অস্বীকার

20