জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

জামায়াত ক্ষমতা থাকাকালীন আ.লীগ ও বিএনপির কোনো কর্মীদের উপর জুলুম করেনি -ডা: তাহের

মোঃ সফিউল আলম।।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলনে হাজার হাজার শহীদ হয়েছে। যদি কেউ এটা স্বীকার না করে, তাহলে জাতির সাথে বেঈমানী হবে। ভারত আমাদের উপর দু:শাসন চাপিয়ে দিতে চায়। এটা আমরা কখনো মেনে নিব না। 
পিআর পদ্ধতি সম্পর্কে ডা: তাহের বলেন, সারা বিশ্বে পিআর পদ্ধতি জনপ্রিয়। এ পদ্ধতিতে সব ভোট মুল্যায়ন হবে। সুতরাং মৌলিক সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে।
ডা: তাহের শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়নপুর কেন্দ্র নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ আমীর এডভোকেট মু. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, কেরানীগঞ্জ থানা আমীর আবদুর রহিম, সাবেক চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামান খোকন।  সমাজসেবক আলহাজ্ব আবদুর রাজ্জাকের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আহসান উল্যাহর পরিচালনায় অন্যান্যের উপস্থিত ছিলেন জামায়াতের পৌরসভা আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারী বেলাল হোসাইন, ঘোলপাশা ইউনিয়ন আমীর আবদুল কাদের, জামায়াতের আশরাফুল ইসলাম ইমরান, মাওলানা খোরশেদ আলম, মাস্টার আবদুল খালেক মজুমদার, মো: মহসিন, এডভোকেট তারেক, মাস্টার রেজাউল করিম, রবিউল হক ভুইয়া, ফয়সাল আহমেদ, মাওলানা আবুল খায়ের, আবদুল লতিফ, মাহবুবুল হক, মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমুখ। এর আগে নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে ডা: তাহেরকে সৈয়দপুর থেকে শোডাউনের মাধ্যমে অনুষ্ঠানস্থলে নিয়ে আসে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাংগাইলের নাগরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের পরিচিতি সভ

1

ঠাকুরগাঁও কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির অচলাবস্থা আগাছা

2

কিশোরগঞ্জ পৌরসভার গণভোট নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফল

3

বড়দিন ও টানা তিন দিনের ছুটিতে পর্যটনকেন্দ্রে উপচে পড়া ভিড়

4

খালেদা জিয়ার শেষ বিদায়, শোকাবহ অন্তিম যাত্রা

5

ভাঙ্গুড়ায় বিদ্যালয়ে চৌকি, বিশ্রাম নেন প্রধান শিক্ষক ও তার

6

বৈচিত্র্যময় কর্মকাণ্ড

7

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

8

মহান বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা মাওলানা মাহমুদুল হাসান শা

9

মাদারীপুরেে রেজিস্ট্রার অফিস থেকে প্রায় ১১ টাকা টাকা ছিনতাই

10

টুঙ্গিপাড়ায় জন্মদিন পালন করাকে নিয়ে দুই পক্ষের মারামারি, আহত

11

শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

12

দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মা

13

ঠাকুরগাঁও ২ ও ৩নং আসনে এনসিপির প্রার্থী রবিউল ও সেলিম

14

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র জড়িত : খামেনি

15

শিক্ষা প্রতিষ্ঠানের ভালোবাসায় সিক্ত বিএনপির প্রার্থী সেলিম র

16

মোহাম্মদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্

17

ঝালকাঠিতে মহানবী (সা.)কে নিয়ে কটুক্তির অভিযোগে হিন্দু যুবকের

18

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও

19

হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি আল আমিনের

20