জি,এম, নাজমুল আরিফ
প্রকাশঃ 7-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ভোমরা বন্দরে বেড়েছে হলুদ আমদানি

দেশের অন্যতম বাণিজ্যিক প্রবেশদ্বার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বেড়েছে শুকনা হলুদের আমদানি। এর ইতিবাচক প্রভাব পড়েছে বাজারেও। সরবরাহ বাড়ায় কমেছে গুঁড়া হলুদের দাম। স্বস্তি ফিরে এসেছে ভোক্তাদের মুখে।

ভোমরা শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে এই বন্দর দিয়ে আমদানি হয়েছে ৩২ হাজার ২৯১ টন শুকনা হলুদ। যার মূল্য ৫৪২ কোটি ৫৪ লাখ টাকা। আগের অর্থবছরে আমদানি হয়েছিল ৩০ হাজার ৪৫০ টন, যার মূল্য ছিল ৪৮৮ কোটি ৫৯ লাখ টাকা। অর্থাৎ এক বছরে আমদানির পরিমাণ বেড়েছে ১ হাজার ৮৪১ টন, আর মূল্য বেড়েছে প্রায় ৫৫ কোটি টাকা।

আমদানির এই ঊর্ধ্বমুখী প্রবণতা বাজারে তৈরি করেছে ভারসাম্য। সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজার ঘুরে দেখা গেছে, গুঁড়া হলুদ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৮০ টাকা দরে। যা এক থেকে দেড় মাস আগেও ছিল ৩২০ টাকা।

মেসার্স ঠাকুর স্টোরের স্বত্বাধিকারী জানান, বাজারে সরবরাহ বাড়ায় দামও কমেছে। এই ধারা অব্যাহত থাকলে আরও কিছুটা কমার সম্ভাবনা আছে।

সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বলেন, আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে মনিটরিং জোরদার করা হয়েছে। এতে করে শুধু হলুদ নয়, অন্যান্য মসলার দামও সহনশীল পর্যায়ে রয়েছে।

ভোমরা স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের মালিক মো. আবু হাসান জানান, চলতি অর্থবছরে আমদানি অনেক বেড়েছে। এসব শুকনা হলুদ আমরা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছি, বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামে।

স্থানীয় ব্যবসায়ী ও ভোক্তারা আশা করছেন, ভবিষ্যতেও এমন সরবরাহ ও তদারকি অব্যাহত থাকলে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং সাধারণ মানুষ এর সুফল ভোগ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর-২ আসনের নির্বাচনী মাঠে উত্তাপ বৃদ্ধি

1

সাপাহারে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

2

উত্তোলনের রেকর্ড বিক্রিতেধস সংকটে পার্বতীপুরের মধ্যপাড়া শিল

3

শিবগঞ্জে ধানের শীষের বিজয়ের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

4

নবাগত ইউএনও মাহমুদুল হাসানের সঙ্গে গজারিয়া থানা প্রেসক্লাবের

5

পাবনায় ছাত্রদল নেতার ঝুলন্ত লা-শ উদ্ধার

6

মানিকগঞ্জ মুলজানে সেলফি–ভিলেজ লাইনের মুখোমুখি সংঘর্ষ, আহতের

7

নরসিংদী-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সরদার সাখাওয়াত হ

8

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, দেশবাসীকে শুভেচ্ছা জা

9

রমজানে পণ্যের দাম পর্যালোচনায় সভা ডেকেছে সরকার

10

বারহাট্টায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠ

11

নরসিংদী প্রেসক্লাবের নির্বাচনে মাখন সভাপতি পলাশ সাধারণ সম্পা

12

বিষপানে দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু, মাদ্রাসা শিক্ষককে আটক কর

13

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় কাজী ওবায়দুর

14

ঝালকাঠির দুটি আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

15

টাঙ্গাইলে একসঙ্গে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন সহোদর দুই ভ

16

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলায় সাংবাদিক মিলন ও হাবিব আহত,হামল

17

মানবতার এক অনন্য দৃষ্টান্ত শরিফ স্যার

18

রাঙামাটিতে বৃদ্ধ জেলেকে গলাটিপে হত্যার দায়ে জমর কান্তি চাকমা

19

নোয়াখালী আইনজীবী ফোরামের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম

20