জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বদলি হওয়ার পরও দায়িত্ব ছাড়েননি গোয়ালন্দের ইউএনও "নাহিদুর রহমান"

সাইফুর রহমান পারভেজ।।

গত ৫ই সেপ্টেম্বর নুরাল পাগলের মাজারে তৌহিদি জনতার অতর্কিত হামলা, করব থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় আলোচিত সমালোচিত গোয়ালন্দের সেই ইউএনও  নাহিদুর রহমানকে, গত ১৪ই সেপ্টেম্বর-২০২৫ তারিখে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক পদে নিয়োগ দেওয়া হলেও, তিনি এখনো গোয়ালন্দেই ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঐ প্রজ্ঞাপনে  আরও নির্দেশনা দেওয়া হয়, গোয়ালন্দের ইউএনও নাহিদুর রহমান ২১ সেপ্টেম্বর-২০২৫ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবে। অন্যথায় ওই দিন অপরাহ্ণ থেকে তাঁকে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) গণ্য করা হবে।
কিন্তু নির্ধারিত সময় অতিক্রম করে ৪দিন অতিবাহিত হলেও, এখনো বহাল তবিয়তেই দায়িত্ব পালন করছেন  গোয়ালন্দ উপজেলার ইউএনও নাহিদুর রহমান। জন প্রশাসন মন্ত্রণালয়ের বদলির আদেশ পাওয়ার পরও তিনি কিভাবে স্বকর্মস্থলে বহাল থাকেন, এ নিয়ে স্থানীয় সুশীল সমাজ ও সচেতন মহলে নানা আলোচনা-সমালোচনার জন্ম নিয়েছে।
সরকারি চাকরিবিধি অনুযায়ী বদলির আদেশ জারি হওয়ার পর নির্ধারিত সময়ে যোগদান না করলে কর্মকর্তা স্বয়ংক্রিয়ভাবে আগের পদ থেকে অবমুক্ত হওয়ার নিয়ম রয়েছে। তবে নাহিদুর রহমান কী কারণে এখনো নতুন কর্মস্থলে যোগ দেননি—এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ইউএনও নাহিদুর রহমানের সাথে যোগাযোগ করা হলেও তিনি কোন মন্তব্য করতে রাজি হয়নি।
 তবে কথা বলেছেন রাজবাড়ীর জেলার, জেলা প্রশাসক মিস.সুলতানা আক্তার।  তিনি বলেন, আপাদত গোয়ালন্দ উপজেলায় কোন নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  না থাকায় মৌখিক ভাবে ইউএনও নাহিদুর রহমানকে স্বকর্মস্থলে বহাল রাখা হয়েছে। গোয়ালন্দে নতুন কর্মকতা আসলে তিনি তার কর্মস্থলে ফিরে যাবেন।  তবে প্রশ্ন করা হয়েছে, এবিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের  কোন প্রজ্ঞাপন আছে কিনা। এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপাতত মৌখিকভাবে ইউএনও নো নাহিদুর রহমানকে গোয়ালন্দে বহাল রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল-৫ বিএনপি প্রার্থী সরোয়ারকে যুবদলের শুভেচ্ছা

1

গজারিয়ায় দুই প্রান্তে দোয়া ও শীতবস্ত্র বিতরণে মানবিক সংহতি

2

বাবুগঞ্জ উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক নুর হোসেন জোমাদ্দারে

3

কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে ডুবে মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃ

4

পাবনায় নকল দুধ তৈরির কারখানার সন্ধান, মালিককে এক বছরের জেল

5

রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে সংঘর্ষ আহত ২ জন

6

জাতীয় পাটি থেকে মোঃ মাহমুদুল করিম মহেশখালী কুতুবদিয়া কক্সবাজ

7

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

8

নাসিরনগরে গ্রামীণ ঐতিহ্যে জমজমাট ঘোড়াদৌড় প্রতিযোগিতা

9

দেশে বন্ধ হচ্ছে ক্লিনফিডবিহীন স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন

10

স্ত্রীর মৃত্যু নিয়ে স্বামীর হত্যা মামলা: ৮ বছর পর কবর থেকে ল

11

ভোট আপনার, সিদ্ধান্তও আপনার: ডা. জাহিদ‌

12

নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের মনোনয়ন নিলেন মাসুদুজ্জামান

13

একক আধিপত্যের যুগ শেষ, যুক্তরাষ্ট্র–চীন ‘জি–টু’ বাস্তবতার ইঙ

14

ঝালকাঠিতে নানা আয়োজনে সিটি ক্লাব ও পাঠাগারের ৪১তম প্রতিষ্ঠা

15

নওগাঁর ধামইরহাট সীমান্তে ৪ চোরাকারবারীসহ ৫টি মহিষ আটক

16

ধর্মপাশায় শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২৫ পালিত

17

লালমনিরহাটে মহাসড়ক বন্ধ থাকার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

18

কালিগঞ্জের বিষ্ণুপুরে বোরো ধানের বীজতলা নষ্টের অভিযোগ

19

সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনের জন্মদিন পালন করলেন সহকর্মীর

20