মোঃ হামজা শেখ।।
রাজবাড়ীর কালুখালী উপজেলাতে নানা আয়োজনের মধ্যে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ শুরু হয়েছে।
সোমবার (১৮ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত করে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা এর সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবুবকর সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মহুয়া আফরোজ। এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন, নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরকার রওশন-আরা সহ
উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবী ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অংশ নিয়ে মৎস্যচাষী সোহেল রানা ও মৎস্যজীবী আলাউদ্দিন বিশ্বাস মাছ চাষের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন।
মন্তব্য করুন