জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

দীপিকার কাছে সাফল্য মানে

বিশ্বের প্রভাবশালী ৯০ নারীর তালিকা প্রকাশ করেছে ‘দ্য শিফট’ নামে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। তালিকায় সেলেনা গোমেজ, অ্যাঞ্জেলিনা জোলি, বিলি আইলিশের মতো আন্তর্জাতিক তারকার পাশে জায়গা করে নিয়েছেন দীপিকা। তালিকায় আরেকজনমাত্র ভারতীয় আছেন, তিনি নির্মাতা জোয়া আখতার।
এ সাফল্য দীপিকার কাছে শুধু আরেকটি পালক নয়; বরং নিজেকে আরও দায়িত্ববান করে তোলার উপলক্ষ। রোববার অনুভূতি জানাতে গিয়ে তেমনটাই উল্লেখ করেছেন এই তারকা।
ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, ‘দ্য শিফট আমাদের ভবিষ্যৎ গঠনকারী ৯০ জন কণ্ঠকে সম্মান জানিয়েছে। এ সম্মান আমার কাছে গর্বের। আমি কৃতজ্ঞ।’ দীপিকার কাছে সফলতার সংজ্ঞা শুধু পেশাগত অর্জনে সীমাবদ্ধ নয়। নিজের অভিজ্ঞতা থেকে তিনি আরও লিখেছেন, ‘আমার কাছে সফলতা মানে শুধু কাজের স্বীকৃতি নয়। মানসিকভাবে ভালো থাকা, আত্মসচেতন থাকা। শৃঙ্খলাবোধ ও চারিত্রিক দৃঢ়তাও সমানভাবে গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করি সেই মানুষদের পাশে থাকতে, যারা ধৈর্য ও সততার মূল্য বোঝে।’
দীর্ঘ ক্যারিয়ারে নিজের ব্যক্তিগত সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে নিজেই গড়েছেন নিজের জায়গা। সাফল্যের পাশাপাশি দীপিকার আরেক পরিচয়—একজন সমাজসচেতন কণ্ঠস্বর। মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথা বলার সাহস দেখিয়েছেন তিনি, যা ভারতীয় সমাজে এখনো একটি বড় ট্যাবু। তাঁর গড়া ‘লিভ লাভ লাফ ফাউন্ডেশন’ ভারতের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে। উদ্বেগ, বিষণ্নতা ও আত্মহত্যাপ্রবণতা নিয়ে নিজে ভুক্তভোগী হওয়ায় তাঁর কণ্ঠ অন্যদের চেয়ে অনেক বেশি বিশ্বাসযোগ্য।
৩ জুলাই ‘হলিউড ওয়াক অব ফেম’-এর তালিকায়ও দীপিকার নাম উঠেছে। তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি এ মর্যাদায় অভিষিক্ত হলেন। এ ঘোষণা তাঁর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকেও তুলে ধরে। দীপিকার অভিনয় ক্যারিয়ারও থেমে নেই।
বর্তমানে তিনি শাহরুখ খানের সঙ্গে কিং ছবির শুটিংয়ে ব্যস্ত। দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলি কুমারের পরিচালনায় একটি প্যান ইন্ডিয়া প্রজেক্টেও অভিনয় করবেন তিনি। পাশাপাশি ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে ‘কল্কি ২’ নামের বহুল প্রতীক্ষিত সিনেমার কাজ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে আদর্শ মহাবিদ্যালয়ে বর্ণাঢ্য 'পিঠা উৎসব-২০২৬' অনুষ

1

বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী স

2

মুরাদনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

3

জামালপুরে চারজনকে অপহরণ মামলায় যাবাজ্জীবন

4

লালমাইয়ে ৫৪তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষ

5

কালাইয়ে আলু চাষি ও ব্যবসায়ীদের লোকসান ১৭৭ কোটি টাকা

6

চুনারুঘাটে মাটি ও বালু উত্তোলনে কারাদণ্ড ও জরিমানা

7

পোরশায় উৎসব মুখর পরিবেশে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পাল

8

ঝালকাঠিতে সুগন্ধা নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার

9

পাটগ্রামে বিএনপির শতাধিক নেতা–কর্মীর জামায়াতে যোগদান

10

নোয়াখালীতে ছয়টি আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

11

সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় জামায়াতে

12

ইসলামী আন্দোলন ৪০, এনসিপি ৩০; জামায়াতের জোটে আসন সমঝোতা চূড়া

13

টাঙ্গাইলের মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

14

টাঙ্গাইলে দুই মাদক বিক্রেতার কারাদন্ড

15

আগৈলঝাড়ায় শাটডাউন কর্মসূচি উপেক্ষা করে বাশাইল বাজারে স্বাভাব

16

চুয়াডাঙ্গায় সংসদ নির্বাচনে দুটি আসনে ১১ টি মনোনয়নপত্র জমা

17

‎ঈশ্বরগঞ্জে বিএনপির মনোনয়ন জমা দিলেন প্রকৌশলী লুৎফুল্লাহেল ম

18

সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

19

শেখ ইকবালের পক্ষে মনোনয়ন ঘোষণার দাবিতে বাজিতপুরে বিএনপি'র শ

20