জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সরাইলে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

মোহাম্মদ আলী মাস্টার।।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার আবদুস সাত্তার ডিগ্রি কলেজে ২০২৫-২০২৬  শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় আবদুস সাত্তার ডিগ্রি কলেজ শাখার অডিটরিয়াম রুমে এ অনুষ্ঠানে আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। ।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন।
কলেজ অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবদুস সাত্তার ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আহসান উদ্দিন খান শিপন।
কলেজের শারীরিক শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন কলেজের বিদ্যুৎসাহী মোঃ শফিকুল ইসলাম, মিজানুর রহমান এবং শিক্ষার্থী একাদশ শ্রেণির হানিফা রহমান ইমন, দ্বাদশ শ্রেণির রূপসা আক্তার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির রাকিব আল হাসান এবং গীতা পাঠ করেন বিক্রয় সূত্রধর। পরে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা নবাগত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এসময় কলেজের নবাগত শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হয় শিক্ষক এবং তাদের উপস্থিতিতে পুরো কলেজ ক্যাম্পাসটি পরিণত হয় এক মিলন মেলায়।
এরআগে আবদুস সাত্তার ডিগ্রি কলেজ গেইট নামফলক উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন এবং ফিতা কেটে দোয়া পরিচালনা করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আহসান উদ্দিন খান শিপন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারহাট্টায় মঞ্চস্থ হল নাটক ‘চিটার’

1

চাঁপাইনবাবগঞ্জে রোজার মাসে বিক্রির জন্য মজুদ নিম্নমানের খাঁজ

2

নাসিরনগরে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের পরিচিত সভা অনুষ্ঠ

3

ঝিনাইদহ শহরে ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থী নিহত

4

গোপালপুরে বিনামূল্যে বকনা গরু বিতরণ

5

নবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

6

কেরানীগঞ্জে নারীসহ আট মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

7

লালমাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‍

8

ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন

9

শঙ্খচিল যুবশক্তি ফাউন্ডেশন’-এর নবগঠিত কমিটির শপথ গ্রহণ

10

পাবনার সাঁথিয়ায় অসহায় বৃদ্ধা আলেয়া খাতুন উপজেলা প্রশাসনের উ

11

পোরশায় মাসিক সমন্বয় সভ এবং বুদ্ধিজীবি ও বিজয় দিবস উদ্যাপনের

12

অবৈধ ভাবে ফুটপাত দখল

13

নিয়ামতপুরে সরিষার হলুদ হাসি, স্বপ্ন দেখছেন কৃষকরা

14

কুয়েটে জাঁকজমকপূর্ণভাবে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত

15

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি ও যান্ত্রিক ত্রুটিতে

16

মৌলভীবাজারের রাজনগরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেফতার

17

টেকনাফে পুকুরে পড়ে ৫ বছর বয়সী শিশুর মৃত্যু

18

বাসাইল উপজেলার পাঁচ ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি গঠিত

19

‎গাবতলী মডেল থানায় সহকারী সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেনকে পদ

20