প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 26, 2026 ইং
ভাঙ্গুড়ায় সন্ধ্যা রাতে কৃষকের একটি ষাঁড় গরু চুরি, এলাকায় আতঙ্ক

মো.মেহেদী হাসান
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সন্ধ্যা রাতে মো. খোকন নামে কৃষকের একটি ষাঁড় গরু চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যার দিকে উপজেলার চড়ভাঙ্গুরা গ্রামের খোকন কৃষক তার গোয়ালঘরে গরুটি বেঁধে রেখে দৈনন্দিন কাজ শেষে দুধ নিয়ে মিলে আশে মিল থেকে ফিরে রাত আটটার দিকে গোয়ালঘরে গিয়ে তিনি দেখতে পান, সেখানে বাঁধা রাখা মূল্যবান ষাঁড় গরুটি নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও গরুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।ভুক্তভোগী কৃষক জানান, গরুটির আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ টাকা। এটি তার পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস ছিল। হঠাৎ এমন চুরির ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান।
এদিকে, স্থানীয়রা অভিযোগ করে বলেন, এলাকায় সাম্প্রতিক সময়ে গরু চুরির ঘটনা বেড়ে গেছে। সন্ধ্যা নামলেই চোরচক্র সক্রিয় হয়ে উঠছে বলে দাবি তাদের। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান লিখিত অভিযোগ পাইনি তবু ও এই বিষয়ে আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।