জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

‎সরকারি রাস্তা নির্মাণে বাধা, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

‎সরকারি প্রকল্পে অনুমোদিত একটি সড়ক নির্মাণে স্থানীয় নেয়ামুল ইসলাম নাঈম বাধা সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছেন ঝালকাঠি পৌরসভার ১নং ওয়ার্ডের বিকনা এলাকার বাসিন্দারা। রবিবার (২২ জুন) সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা।

‎লিখিত বক্তব্যে মো. হুমায়ুন কবির বাদল  অভিযোগ করেন, ঝালকাঠি পৌরসভার আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-র তত্ত্বাবধানে 'কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি' প্রকল্পের আওতায় বিকনা এলাকার একটি রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। প্রায় ২ কোটি ৯৭ লাখ টাকার এই প্রকল্পের মেয়াদ ২০২৫ সালের ১ জুন পর্যন্ত। কিন্তু নির্মাণকাজ শুরুর পর ৫০৭ দাগের জমির মালিক নেয়ামুল ইসলাম নাইম ওরফে সুরেশ নাইম সরকারি রাস্তার দিক পরিবর্তন করে নিজের বাড়ির সামনে দিয়ে নেয়ার উদ্দেশ্যে ব্যক্তিগত স্বার্থে হামলা মামলা করে কাজ বন্ধ করে দেন।

‎লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, নেয়ামুল ইসলাম নাইম একাধিক ভুয়া মামলা ও মিথ্যা অভিযোগে তাদের হয়রানি করে আসছেন। জমির মালিকরা বলেন, নাইম জুয়া, জাল টাকা, ভেজাল তেল ও গরু চোরচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলেও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার করছেন। তিনি বিএনপির পরিচয় দিলেও পূর্বে আওয়ামী লীগের এক শীর্ষ নেতার আত্মীয় হিসেবে পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে একাধিক মিথ্যা মামলা দায়ের করেছেন বলে অভিযোগ করা হয়।

‎সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নেয়ামুল ইসলাম নাইম ২০১৩ সালে ৩ শতাংশ জমি কিনলেও বর্তমানে ৩.২৫ শতাংশ ভোগ করছেন এবং পৌর পরিকল্পনার বাইরে গিয়ে তিনতলা ভবন নির্মাণ করেছেন, যা পার্শ্ববর্তী জমিতে অগ্রহণযোগ্য হস্তক্ষেপ। তাছাড়া সড়ক ব্যাবহার করার জন্য তার কোনো জায়গা নেই।

‎সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মো. হুমায়ুন কবির বাদল, সাব্বির হাওলাদার, মো. জামাল হাওলাদার, মো. সেন্টু হাওলাদার, নাসির মল্লিক ও জাফর গাজীসহ আরো অনেকে। তারা দ্রুত রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন এবং সরকারি কাজে বাধাদানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

‎এ বিষয়ে জানতে চাইলে নেয়ামুল ইসলাম নাঈম বলেন আমার বিরুদ্ধে যত ধরনের অভিযোগ করা হয়েছে সব মিথ্যা ভিত্তিহীন যার কোনো তথ্য প্রমাণ নেই।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শালিখায় বিএনপির নির্বাচনী আফিস উদ্বোধন

1

কিশোরগঞ্জে বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মেধা বৃত্ত

2

রহমতপুরে যুবদলের ৭ নং ওয়ার্ডের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘো

3

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত

4

স্বাস্থ সেবার FWV–FPI–FWA চাকরিজীবীদের কর্মবিরতি শুরু

5

পানছড়িতে প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু

6

ঝিনাইদহে আমিরে জামায়াত ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে মতবিন

7

বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের বহিস্কারাদেশ প্রত্যাহারের দা

8

শেরপুর ২ - স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস খাঁনের মনোনয়ন বহাল রেখে

9

গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌছে দিতে জামালপুরে ভোট

10

কয়রায় স্বাস্থ্য সেবার দাবিতে এলাকাবাসির মানববন্ধন

11

নরসিংদী‎ ঘোড়াশাল-পলাশ সার কারখানায় শ্রমিক কর্মচারিদের ৫ দফা

12

ভোলা-২ আসনে জোটের স্বার্থে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে নি

13

১০ দিনে লাখ টাকা নিয়ে পালিয়ে গেল ভুয়া এনজিও

14

ফুলবাড়ি ২৯ বিজিবি কর্তৃক মালিক বিহীন মাদকদ্রব্য উদ্ধার

15

নোবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে শোকবইয়ে স্মৃতিলেখনী কর্মসূচি শুর

16

দশমিনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের রিকশা ও অটো শ্রমিক সমাবেশ অ

17

কার পাশে

18

গাইবান্ধা গোবিন্দগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী'র মৃত্যু

19

উত্তর ফটিকছড়ি উপজেলা সদর উত্তরে স্থাপনের দাবিতে স্মারকলিপি প

20