জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

৫৯ নাটোর-নলডাঙ্গা-২ বিএনপি এড:এম: রুহুল কুদ্দুস তালুকদার দুলু এর গণসংযোগ ও ভোট প্রার্থনা

  সিরাজুল ইসলাম 

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ কে সামনে রেখে নাটোর ও নলডাঙ্গা ২  আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির  মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এড:এম: রুহুল কুদ্দুস তালুকদার দুলু ব্যাপক গণসংযোগ ও ভোট প্রার্থনা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এ সময় তিনি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নাটোর ও নলডাঙ্গা বাসির উন্নয়নের সুযোগ দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
 
তিনি বলেন, “নাটোর ও নলডাঙ্গা  আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি এই জনপদকে একটি আদর্শ ও মডেল থানা/জেলা হিসেবে গড়ে তুলব। উন্নয়ন, সুশাসন, নিরাপত্তা ও জনসেবার মাধ্যমে নাটোর ও নলডাঙ্গা কে  আধুনিক ও বাসযোগ্য উপজেলা হিসেবে রূপান্তর করাই আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।
 
নাটোর ও নলডাঙ্গা  প্রতিটি গ্রাম, প্রতিটি মানুষের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবো।
শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থান ও যুব উন্নয়নে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে।”
গণসংযোগকালে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং নাটোর ও নলডাঙ্গার সার্বিক উন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা উপস্থিত থেকে তাকে বিপুল উৎসাহ ও সমর্থন জানান।
 
স্থানীয় জনগণ জানান, এড:এম: রুহুল কুদ্দুস তালুকদার দুলু একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তারা আশাবাদ ব্যক্ত করেন, ধানের শীষ  মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করতে পারলে নাটোর ও নলডাঙ্গার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
 
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার।

 



 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শায় ঝোপ থেকে ৩ টি ককটেল উদ্ধার

1

হাইমচর উপজেলায় জাতীয় সমবায় দিবস উদযাপন

2

সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা

3

কমলনগরে সাবেক মহিলা মেম্বারের পতিতালয়ে আগুন দিল বিক্ষুব্ধ জন

4

রোলার চাপায় শিশুর করুণ মৃত্যু

5

বানারীপাড়ায় কদর বাড়ছে দুর্লভ খেজুর রসের

6

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ মারা গেছেন

7

ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

8

ঘাটাইলে ধানের শীষের পক্ষে বিএনপির জনসভা অনুষ্ঠিত

9

তৃণমূলের জনগনের ভালোবাসায় সিক্ত জননেতা সেলিম রেজা

10

দিনাজপুর জেলা প্রশাসকের কাছে আশা’র ৫২৫ পিস কম্বল হস্তান্তর

11

বারহাট্টায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

12

গত একমাসে রংপুর রিজিয়নে সাড়ে ৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্

13

হোমনায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফি

14

পোরশায় ট্রাক্টর চাপাইয়া স্কুল ছাত্র ১ জন নিহত

15

কমলনগরে মেঘনা নদীর ব্লকের ভেতর থেকে শ্রমিকের লাশ উদ্ধার: হত্

16

শেরপুরে খেঁজুরের রস পান করে ৬ বছরের শিশুর মৃত্যু

17

জামায়াত ক্ষমতায় গেলে ভাতা নয় যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা কর

18

বগুড়া শেরপুরে গ্রামীণ ব্যাংকের ভবনে গভীর রাতে আগুন দিয়েছে

19

কলমাকান্দায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

20