জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

হোসেনপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন অপু গ্রেপ্তার

মো:মিজানুর রহমান শাহীন 

​কিশোরগঞ্জের হোসেনপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আল আমিন অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২৬ জানুয়ারী) দুপুর ১২টার দিকে শহরের কুড়িঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
​
​হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল কুড়িঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
​
​আল আমিন অপু হোসেনপুর পৌরসভার মুরশিদ উদ্দিনের ছেলে। তিনি হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বিগত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
​পুলিশ জানায়, তার বিরুদ্ধে গত ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নেতৃত্ব দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়া থানায় লুটতরাজসহ সহিংসতা ও আন্দোলনের ঘটনায় দায়েরকৃত একাধিক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
​
​ওসি রাশেদুল ইসলাম বলেন, "গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়েও তদন্ত অব্যাহত আছে।"

​৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকেই আল আমিন অপু আত্মগোপনে ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 
 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

1

মোহনগঞ্জ–খুরশিমুল সড়কের ছোট পাইকুড়া গ্রামে ভাঙা ব্রিজ, চরম দ

2

হালিশহরে ইসলামী যুব আন্দোলনের নবীনবরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত

3

সাজেকের দুর্গম পাহাড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো

4

ভোলা-২ আসনে জোটের স্বার্থে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে নি

5

অভিযোগ চাপা দিতে প্রেস ব্রিফিং

6

নওগাঁর মান্দায় ইতিহাস গড়লেন ডাঃ ইকরামুল বারী টিপু

7

নোয়াখালী আইনজীবী ফোরামের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম

8

গোলাপি ঠোঁট পেতে ঘরোয়া উপায়গুলো জেনে রাখুন

9

বরিশালে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

10

মান্দায় গণভোট সফল করতে উপজেলা প্রশাসনের ব্যাপক উদ্যোগ

11

দলিল থাকা সত্ত্বেও জায়গা থেকে বঞ্চিত ভুক্তভোগী জাহাঙ্গীর জম

12

টাঙ্গাইল-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকের উত্থানে, ভোটের সমী

13

৩রা নভেম্বর জেল হত্যা দিবস

14

ককটেল বিস্ফোরণ ঘটিয়েও মুক্ত বিএনপি কর্মীরা

15

জাতীয় ঐক্য রক্ষার্থে বেগম জিয়ার আরোগ্য লাভে দোয়া মাহফিল

16

আশাশুনির আনুলিয়া ইউনিয়নে সামাজিক নিরীক্ষা বিষয়ক রিফ্রেশার

17

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা!

18

হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও

19

ভাঙ্গুড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দ

20