জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে টাক-পিকাপ সংঘর্ষে চালকসহ ২জন নিহত

সৌমিত্র কুমার দাস 
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকসহ দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকসহ দুইজন নিহত হয়েছেন।
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকসহ দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন–পিকআপ চালক আশরাফুল মুক্তাকিম ও সবজি ব্যবসায়ী লিটন গাজী (৫৫)। আশরাফুলের বাড়ি সিলেটে এবং লিটন গাজীর বাড়ি কিশোরগঞ্জে।
পুলিশ জানায়, সবজিবোঝাই একটি পিকআপ সিলেটের দিকে যাচ্ছিল। পথে মৌচাক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপ চালক মারা যান। পরে গুরুতর আহত অপর ব্যক্তিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই তমাল সরকারের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান বলেন, মরদেহ থানায় রাখা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক ও পিকআপ সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয় বলে জানান ওসি।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ারার কৃতি সন্তান নিজ হাতে তৈরি গাড়ি খুব শিগগিরই বাজার আস

1

বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার এ কে এম কামরুজ্

2

জমকালো আয়োজনে বিনাজুরীতে সুন্নী কনফারেন্স

3

ঠাকুরগাঁও ২ ও ৩নং আসনে এনসিপির প্রার্থী রবিউল ও সেলিম

4

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত - ১০

5

গুগল নিয়ে বড় ঘোষণা দিলেন সুন্দর পিচাই

6

ঘাটাইলে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে হানাদারমুক্ত দিবস পালি

7

বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় মদসহ এক ব্যক্তি আটক

8

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রায়গঞ্জে প্রমিলা ফুটবল টুর্নামেন

9

স্থানীয় পর্যটন এলাকায় ছবি তোলার নামে অসংখ্য লাল শাপলা তুলে

10

মাদারীপুরে-বিপুল উৎসাহ -উদ্দীপনায়,বই বিতরন সম্পন্ন

11

ঝালকাঠিতে যুবলীগ নেতার বাড়ি থেকে গ্রেপ্তার

12

জনগণের দ্বারে প্রশাসন: ইসলামপুরে ইউএনও’র মসজিদ ও শিক্ষা প্রত

13

বিজয় দিবস উদযাপন

14

লিবিয়ার ভূমধ্যসাগরে ডুবে মাদারীপুরের দুই যুবকের মৃ/ত্যু

15

মহান বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা মাওলানা মাহমুদুল হাসান শা

16

বিএনপি এর নেতা আাসামি, পুলিশের দায়েরকৃত মামলায়

17

সাংবাদিক সংগঠন বিএমএসএফ'র সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন

18

তালতলীতে ৬৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে

19

প্রাণনাশের হুমকি জমি ও মাছের ঘের জবর দখলের বিরুদ্ধে থানায় অ

20