জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সোনা চুরি করে পুলিশের ভয়ে নিজেই ধরা দিল চোর

মো সুমন, বান্দরবান প্রতিনিধি


বান্দরবানের বালাঘাটা এলাকায় প্রবাসীর বাড়ি থেকে ২৭ ভরি সোনা চুরির রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় চোরাই স্বর্ণালংকারের কয়েকটি অংশ উদ্ধার করা হয়েছে এবং মূল আসামি পুলিশের ভয়ে নিজেই আত্মসমর্পণ করেছেন।পুলিশ জানায়, গত ৪ থেকে ৭ নভেম্বরের মধ্যে বান্দরবান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বালাঘাটা মাছবাজারের পেছনে প্রবাসী আবু সায়েম মুরাদের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই সময় আলমারি ভেঙে প্রায় ২৭ ভরি ৮ আনা স্বর্ণালংকার চুরি করা হয়।চুরির পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার-এর সার্বিক নির্দেশনায়, একাধিক আভিযানিক দল মাঠে নামে।মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই তদন্তে চুরির মূল সূত্র মেলে। পরে অভিযুক্ত মোহাম্মদ ইদ্রিস, যিনি বাড়ির পাশের প্রতিবেশী, পুলিশের খোঁজাখুঁজির খবর পেয়ে আতঙ্কিত হয়ে রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় নিজেই বাড়ির মালিকের দরজায় হাজির হন।ইদ্রিস তখন বলেন, "ভুল করেছি ভাই, আর করব না।"এর আগে দুপুরে তিনি বাড়ির সামনে ৪ ভরি সোনা ও একটি চিরকুট রেখে যান। চিরকুটে লেখা ছিল, "ভুল করেছি, ক্ষমা করবেন।"পরে তিনি নিজেই মালিকের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন। খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।এ পর্যন্ত পুলিশ ১১ ভরি ১ আনা ৫ রতি ১ পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করেছে, যার মধ্যে রয়েছে চুড়ি, চেইন, হার, আংটি, দুল, লকেটসহ বিভিন্ন ধরনের স্বর্ণালংকার। বাকি সোনা উদ্ধারে অভিযান চলছে।সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতীবান্ধা-পাটগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্

1

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে আঃ সালাম

2

পার্বতীপুরে এস এম জাকারিয়া বাচ্চু ফুটবল টুর্নামেন্টের ফাইনা

3

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

4

বাঞ্ছারামপুরে পদ্মা অয়েল পিএলসি’র কম্বল বিতরণ অনুষ্ঠিত

5

মাট থেকে ব্যারাকে সেনাবাহিনী

6

ঢাকা–নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন লাইনে সংস্কার কাজ, সাময়িক ভোগা

7

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নীলফামারী জেলা বিএ

8

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিতে দেশবাসীর প্রতি আহ্বান জামায়

9

নতুন ঘর পেলেন অসহায় বিমলা হাজং

10

নোয়াখালীতে শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয

11

শেষ সময়ে জমজমাট কোনাপাড়া বৃক্ষ মেলা

12

বিদ্যুৎ বিলের সাথে মিটার ভাড়া কেন দিতে হয়

13

কয়রায় স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশন বিষয়ক প্রচার অভিযান

14

নেত্রকোণার দুর্গাপুরে বিজিবির অভিযানে ফেন্সিডিলের চালান জব্দ

15

উল্লাপাড়ায় বিএনপির ১১ নেতার পদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিত

16

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়েছে

17

ঠাকুরগাঁও ভুল্লীতে কুমারপুর উচ্চ বিদ্যালয় ১১ শিক্ষার্থী অসুস

18

সংসদীয় আসন, নওগাঁ ৪৬-১,এ বৈধ তিন, স্থগিত এক

19

বিশ্ব ক্রিকেটে ভারতের একক আধিপত্য ও আইসিসি-র সীমাবদ্ধতা

20