জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

সেনবাগে শহীদ শাওনকে শ্রদ্ধা, আহত ও শহীদ পরিবারের সংবর্ধনা

মোঃ আবদুল মোতালেব।।

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠান

নোয়াখালীর সেনবাগে গর্বিত সন্তান শহীদ শাহাদাত হোসেন শাওনের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আহত-শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা জানিয়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী আলোচনা সভা, উপহার বিতরণ, নাট্য পরিবেশনা ও মধ্যাহ্নভোজের আয়োজন।
মঙ্গলবার সকালে সেনবাগের একমাত্র শহীদ শাহাদাত হোসেন শাওনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শহীদ শাওনের পরিবার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিরা।
পরে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানটি জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে “জুলাই গণঅভ্যুত্থান ২০২৪” স্মরণে এ পর্বে অংশগ্রহণ করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা, শহীদ ও আহত পরিবারের সদস্য, শিক্ষার্থী ও রাজনৈতিক প্রতিনিধি সহ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং সব শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর ফুল দিয়ে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের বরণ করে নেওয়া হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শহীদ ও আহত পরিবারের সদস্য এবং শিক্ষার্থীরা। বক্তব্যে তারা শহীদদের আত্মত্যাগ ও গৌরবময় অবদানের কথা তুলে ধরেন এবং পরবর্তী প্রজন্মকে তাদের আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান।
আলোচনা শেষে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপস্থিত শহীদ পরিবারের সদস্য ও আহতদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়।
শেষপর্বে শহীদদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে সমতট থিয়েটার পরিবেশিত “আবার দেখা হোক” শীর্ষক মঞ্চনাটক দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। দিনব্যাপী অনুষ্ঠানটি শেষ হয় মধ্যাহ্নভোজের মাধ্যমে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএমপি'র আকবরশাহ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী মাদক ব্য

1

গুইমারার নবাগত অফিসার ইনচার্জ সাথে গুইমারা প্রেসক্লাব সাংবাদ

2

হাড়কাঁপানো শীতেও উত্তাল শাহবাগ: 'হাদী মানে আজাদী' স্লোগানে ম

3

আদমদীঘিতে ৪র্থ শ্রেনীর ছাত্রী পালাক্রমে ধর্ষনের শিকার গ্রেপ্

4

ইউএনও মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে লোহাগাড়ায় সমন্বয় সভা

5

বিরোধী মতকে সহ্য করতে না পেরে হামলার চর্চা, এটা কি আপনাদের প

6

রাজশাহীতে শিশুশ্রম নিরসনে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

7

নবাবগঞ্জের দাউদপুর হাটে জমে উঠেছে শীতকালীন সবজি

8

বিএনপি মনোনয়ন বঞ্চনায় মাদারীপুরে এক্সপ্রেসওয়ে অবরোধ

9

মধুপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন

10

নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক

11

উল্লাপাড়ায় বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ

12

বান্দরবানের লামা থানায় গরু চুরির অভিযোগে

13

১২ মিনিট দেরি করায় অষ্টমবারের মতো স্বতন্ত্র প্রার্থী:সুধীর র

14

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার নতুন অফিস উদ্বোধন

15

ভাঙ্গুড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা

16

গোয়ালন্দে যুবলীগের সভাপতি ও কৃষক লীগের সদস্য সচিব গ্রেপ্তার

17

রংপুরে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভ

18

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থ্যতা কামনা করে জেলা

19

বাট্টাজোড় ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে উলামা সমাবেশ অনুষ

20